ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
সোনারগাঁয়ে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস সনদ ও পুরস্কার বিতরণ
মোঃ নুর নবী জনি, নারায়ণগঞ্জ
প্রকাশ: Tuesday, 29 July, 2025, 6:13 PM

সোনারগাঁয়ে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস সনদ ও পুরস্কার বিতরণ

সোনারগাঁয়ে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস সনদ ও পুরস্কার বিতরণ

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউট স্কিম (এসইডিপি) এর আওতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম  রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মন্জুরুল মোর্শেদ,সহকারী কমিশনার( ভূমি) কাঁচপুর সার্কেল সেগুফতা মেহনাজ।

এছাড়া আরোও উপস্থিত ছিলেন, একাডেমিক অফিসার কাজল চন্দ্র পাল,বাংলাদেশ জামাতে ইসলামির কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য  ডা. ইকবাল হোসেন ভুইয়াসহ উপজেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক ও ছাত্র ছাত্রী বৃন্দ।

এ সময় উপজেলার ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৪ জন কৃতী শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status