ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
কুড়িগ্রামের রৌমারীর ট্রিপল মার্ডার, মামলার ২ আসামিসহ ৭ আসামি গ্রেফতার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Tuesday, 29 July, 2025, 5:39 PM

কুড়িগ্রামের রৌমারীর ট্রিপল মার্ডার, মামলার ২ আসামিসহ ৭ আসামি গ্রেফতার

কুড়িগ্রামের রৌমারীর ট্রিপল মার্ডার, মামলার ২ আসামিসহ ৭ আসামি গ্রেফতার

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় ট্রিপল মার্ডার মামলার এজাহারভূক্ত আরও ২ আসামিসহ ৭ আসামি গ্রেফতার করেছে পুলিশ।

আজ ২৯ জুলাই কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া সূত্র জানায়, গতকাল ২৮ জুলাই সোমবার গাজীপুর জেলা থেকে এজহারভুক্ত আরও ২ আসামিকে গ্রেফতার করে পুলিশ। এর আগে আরও ৫ এজাহারভূক্ত আসামিকে গ্রেফতার করা হয়। এনিয়ে মোট ৭ আসামিকে গ্রেফতার করা হলো।

উল্লেখ্য গত ২৪ জুলাই ২০২৫ তারিখ কুড়িগ্রাম জেলার রৌমারী থানাধীন ভন্দুরচরের প্রত্যন্ত চর এলাকায় জমিজমা সংক্রান্তে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ট্রিপল মার্ডারর ঘটনা ঘটে।    

উক্ত ঘটনায় কুড়িগ্রাম জেলা পুলিশ সুপারের তাৎক্ষণিক নির্দেশে রৌমারী থানা পুলিশের তৎপরতা ও অভিযানে  উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত মামলায় ৫ জন আসামিকে ইতিপূর্বে গ্রেফতার করে রৌমারী থানা পুলিশ।

এরই ধারাবাহিকতায় কুড়িগ্রাম জেলার রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম গত ২৮ জুলাই রাতে গাজীপুর জেলার শফিপুর এলাকা থেকে আরো ২ জন এজহারভুক্ত আসামি ধলু মিয়া ও দুলাল দ্বয়কে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রৌমারীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকন্ডের ঘটনায় পূর্বে ৫ জন সহ আরো ২ জনকে গাজিপুর জেলা থেকে গ্রেফতার করে রৌমারী থানা পুলিশ। 

এছাড়াও উক্ত মামলার অন্যান্য এজহারভুক্ত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যহত রেখেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। খুব দ্রুত সময়ের মধ্যেই হত্যাকান্ডের সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান। এজন্য তিনি সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status