|
স্কার্ট খুলে পড়ল, তবুও নাচ থামালেন না জেনিফার লোপেজ
নতুন সময় ডেস্ক
|
![]() স্কার্ট খুলে পড়ল, তবুও নাচ থামালেন না জেনিফার লোপেজ এসময় তার পরনে ছিল সোনালি রঙের সিকুইন বিকিনি টপ ও স্কার্ট। গান গাইতে গাইতে হেঁটে যাচ্ছিলেন তিনি। হঠাৎ খুলে তার স্কার্ট। মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নেন লোপেজ। শুধু তাই নয়, স্কার্ট খুলে গেলেও নাচ থামাননি এই পপ তারকা। পাশে থাকা এক সহশিল্পী স্কার্টটি পুনরায় তাকে পরিয়ে দেন। পুরো ঘটনাকে স্বাভাবিকভাবে নিয়ে কনসার্ট চালিয়ে যান জেনিফার। উপস্থিত দর্শক ও অনুরাগীদের উদ্দেশ্যে হাসতে হাসতে বলেন, “আমি খুশি আজ অন্তর্বাস পরেছি, সাধারণত আমি পরি না।” এসময় যিনি স্কার্টটি তাকে পরিয়ে দেন, তাকে উদ্দেশ করে জেনিফার মজা করে বলেন, ‘তুমি এটা রাখতে পারো। আমি এটা ফেরত চাই না।’ এরপর গান পরিবেশনের মাঝে জেনিফার বলেন, ‘সত্যি বলি, রাতে মাঝে মাঝে আমার মুড পরিবর্তন হয়। কখনো ভালো লাগে, আবার কখনো একটু রোমান্টিক লাগে। সম্ভবত গ্রীষ্মের গরমের কারণেই আজ একটু বেশি দুষ্টু লাগছে নিজেকে।’ ঘটনাটির একাধিক ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এর মধ্যে একটি ভিডিও ক্লিপ ২৪ ঘণ্টায় দেড় কোটির বেশি মানুষ দেখেছে। এর একদিন আগেই ২৪ জুলাই ছিল জেনিফার লোপেজের জন্মদিন। জন্মদিনের ঠিক পরদিনেই ঘটে এমন কাণ্ড। যা নিয়ে সোশ্যাল মিডিয়াতেও চলছে তুমুল আলোচনা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আর্জেন্টিনার আক্রমণ নাকি স্পেনের রক্ষণ, জয় হবে কার?
স্মার্টফোন বিস্ফোরণ: তদন্ত, দোষীদের শাস্তি ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ চায় গ্রাহক অ্যাসোসিয়েশন
সাজেকে সড়ক দুর্ঘটনায় নিহত স্কুল শিক্ষিকার পরিবারের দায়িত্ব নিলেন বিজিবি
বাগমারায় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, ৬ পরীক্ষার্থীসহ ৭ জন আহত
