ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোনারগাঁওয়ে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ ২ কোটি টাকার মালামাল লুট
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 28 July, 2025, 6:34 PM

সোনারগাঁওয়ে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ ২ কোটি টাকার মালামাল লুট

সোনারগাঁওয়ে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ ২ কোটি টাকার মালামাল লুট

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় একই বাড়ির ৪টি পরিববারের লোকজনকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, আইফোনসহ ২ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ১৫-১৬ জনের একটি ডাকাতদল।

গতকাল সোমবার ভোর রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মামরকপুর এলাকার মৃত সোনা মিয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

সোনারগাঁও থানারঅভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মামরকপুর এলাকার মৃত সোনা মিয়ার ছেলে কামরুল ইসলাম, জহিরুল ইসলাম, রফিকুল ইসলাম ও ফারুকুল ইসলাম চার ভাই দীর্ঘ দিন যাবত সৌদি আরবে প্রবাসে থাকেন। 

বাড়িতে তাদের মা, স্ত্রী'রা ও সন্তান ছাড়া আর কেউ ছিলো না। ভুক্তভোগী প্রবাসী কামরুলের স্ত্রী উম্মেহানী ও জহিরুলের স্ত্রী  উর্মী আক্তার অভিযোগ করে বলেন, আমাদের বাসায় কোনো পুরুষ না থাকায় সংঘবদ্ধ একদল ডাকাত আমাদের বাসায় ঢুকে লোহার সাবাল দিয়ে দরজা ভেঙ্গে আমাদের সন্তান এবং শাশুড়ীর গলায় ছুরি ও অস্ত্রের মুখে জিম্মি করে আলমারিসহ সবকিছু তছনছ করে চারজনের রুমে থাকা মোট ৭৫ ভরি স্বর্ণালংকার, নগদ ২২ লক্ষ টাকা মোবাইলসহ প্রায় ২ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়। 

আমরা পুরো পথে নেমে গেছি। ডাকাতদল আমাদের পুরো নিঃস্ব করে দিয়েছে। প্রশাসনের কাছে এ ঘটনার সঙ্গে জড়িত ডাকাতদের দ্রুত গ্রেপ্তার করে আমাদের বেঁচে থাকার সম্বলগুলো উদ্ধার করে দেয়া ও তাদের শাস্তির দাবী জানাই।

সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত মো. রাশেদুল হাসান খান বলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আসিফ ইমামসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধিন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status