ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
রাজস্থলীতে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ’
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী
প্রকাশ: Saturday, 26 July, 2025, 4:54 PM
সর্বশেষ আপডেট: Saturday, 26 July, 2025, 4:59 PM

রাজস্থলীতে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ’

রাজস্থলীতে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ’

সারা দেশের ন্যায়  রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে  অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ’ অনুষ্ঠান। শনিবার (২৬ জুলাই) সকাল ৯টা ৩০ মিনিটে উপজেলা মডেল মসজিদের  হলরুমে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এ শপথ গ্রহণ অনুষ্টান  অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব কান্তি রুদ্র।  ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন অন্তর্বর্তীকালীন সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মহাপরিচালক ড.মো. মহিউদ্দিন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন  রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ,থানা অফিসার ইনচার্জ ( ওসি)  ইকবাল বাহার চৌধুরী, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মৌলনা মো, ফরিদ আহম্মদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা লিপি চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা সিথি চাকমা ,উপজেলা কৃষি  কর্মকর্তা শাহরিয়াজ বিশ্বাস,  প্রাণী সম্পদ  কর্মকর্তা নোমান, প্রাথমিক শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম ,সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মেস্বার, হেডম্যান কার্বারী  রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status