|
মেডিকেলে চান্স না পেয়ে চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীর আত্মহত্যা
এস এম সাখাওয়াত জামিল দোলন
|
![]() মেডিকেলে চান্স না পেয়ে চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীর আত্মহত্যা মৃত শিক্ষার্থী পৌর এলাকার ১৫ নং ওয়ার্ড বালুবাগান মহল্লা নিবাসী শামসুজ্জোহা ইসলামের ছেলে ইব্রাহিম (২৩)। পরিবারের স্বজনরা জানান, চলতি বছর অনুষ্ঠিত মেডিকেল ভর্তি পরীক্ষায় কৃতকার্য হতে পারেননি ইব্রাহিম। আর তাই মেডিকেল ভর্তি পরীক্ষায় ব্যর্থ হয়ে মানসিকভাবে ভেঙ্গে পড়েন তিনি। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে সকলের অগোচরে নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেছে নেন ইব্রাহিম। এদিকে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
