ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
আগামীর বাংলাদেশ হবে নারী মুক্তির বাংলাদেশ - বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির
মুস্তাক আহমেদ, পঞ্চগড়
প্রকাশ: Saturday, 26 July, 2025, 3:16 PM

আগামীর বাংলাদেশ হবে নারী মুক্তির বাংলাদেশ - বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির

আগামীর বাংলাদেশ হবে নারী মুক্তির বাংলাদেশ - বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যরিস্টার নওশাদ জমির বলেছেন আগামীর বাংলাদেশ হবে নারী মুক্তির বাংলাদেশ।  তিনি আজ শুক্রবার (২৫ জুলাই) বিকালে সরকারি অডিটোরিয়ামে পঞ্চগড় সদর উপজেলা মহিলা দলের সাথে মত বিনিময় অনুষ্ঠানে, প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন দেশনায়ক তারেক রহমানের সাথে যেভাবে কথা হয়েছে সেভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে। ফ্রেব্রুয়ারী থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন  অনুষ্ঠিত হবে। কেউ কিছু বললে আপনারা তা বিশ্বাস করবেন না। এই নির্বাচনে অবশ্যই বিএনপি বিজয়ী হবে এবং সরকার গঠন করবে। সরকার গঠন করলে আমাদের ধৈর্য্য ধারন করতে হবে।

বিএনপি দেশ গঠনের দায়িত্ব নিলে আগামীর বাংলাদেশ হবে প্রশান্তির বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে মেধার বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে নারী মুক্তির বাংলাদেশ। এসময় তিনি নির্বাচন কেন্দ্রীক কর্মসূচী আয়োজনের জন্য মহিলাদলকে নির্দেশনা দেন। তিনি বলেন জুলাই আন্দোলনে নারীরা ঝাপিয়ে না পড়লে এই আন্দোলনকে সফল করা যেতোনা। বাংলাদেশ শুধু নয় পৃথিবীর নানা সংকটে নারীরা এভাবে এগিয়ে এসেছে। বাংলাদেশের ৭১ এর মুক্তিযুদ্ধে নারীদের বিশাল ভূমিকা রয়েছে। ৯০ এর আন্দোলনে নারীদের ভূমিকা রয়েছে। সর্বশেষ বাংলাদেশের দ্বিতীয় স্বাধিনতায় নারীরা যে ভূমিকা রেখেছে তা অস্বীকার করার মতো নয়। 

নওশাদ জমির আরও বলেন একটি পক্ষ ধর্মের কথা বলে আপনাদেরকে নানা ভাবে প্রভাবিত করছে। তাদের কে একটা কথা বলবেন শহীদ রাস্ট্রপ্রতি জিয়াউর রহমান সংবিধানে প্রথম বিসমিল্লাহির রাহমানির রাহিম সংযুক্ত করেছিলেন। তাদেরকে বলবেন বিএনপি এমন একটা দল যে আল্লাহর প্রতি পুর্ণ আস্থা রেখে কাজ করে যাচ্ছে। সামনের দিনেও তা করে যাবে।

মতবিনিময় সভায় ব্যারিষ্টার মুহম্মদ নওশাদ জমির মহিলাদল নেতাকর্মীদের নানা প্রশ্নের উত্তর দেন। এসময় বিএনপি দমনে আওয়ামী লীগের নেতাকর্মীরা কীভাবে নির্যাতন-নিপীড়ন চালিয়েছে তার বিবরণ তুলে ধরেন মহিলা দলের নেতারা। বিএনপির মুল দলের নেতা কর্মীরা নারী কর্মীদের মুল্যায়ন করেন না এমন অভিযোগও করেন তারা।

জেলা মহিলা দলের সভাপতি লায়লা আরজুমান্দ বানু মুক্তি মতবিনিময় সভার উদ্বোধন করেন। উপজেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মজিদ,এ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল,বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট রিনা পারভীন,সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান,সাধারন সম্পাদক মাহফুজুর রহমান বাবু সহ জেলা উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status