ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
তুচ্ছ ঘটনায় সংঘর্ষ ;গুলিবিদ্ধ চার আহত ১০জন
মো:ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, নাঙ্গলকোট
প্রকাশ: Saturday, 26 July, 2025, 11:52 AM

তুচ্ছ ঘটনায় সংঘর্ষ ;গুলিবিদ্ধ চার আহত ১০জন

তুচ্ছ ঘটনায় সংঘর্ষ ;গুলিবিদ্ধ চার আহত ১০জন

কুমিল্লার নাঙ্গলকোটে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে চারজন গুলিবিদ্ধসহ দুপক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৫ জুলাই) সকালে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারা গ্রামে এ সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হন গ্রামের রোকন আলীর স্ত্রী শরিফা বেগম, জাকির হোসেনের ছেলে ওসমান ও স্ত্রী সুফিয়া বেগম, রশিদ আহমেদের স্ত্রী হোসনেয়ারা বেগম।

জানা যায়, গত জুন মাসে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে স্থানীয় আবুল খায়ের ও শেখ ফরিদ গংদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এ ঘটনায় আবুল খায়ের বাদী হয়ে নাঙ্গলকোট থানায় মামলা করলে পুলিশ কয়েক জনকে আটক করে।পরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।ভু

ভুক্তভোগী ও মামলার এজহার সূত্রে জানা যায়, গত ২৩জুন সোমবার দুপুরে বক্সগঞ্জ ইউনিয়নের আলিয়ারা ওয়ার্ড সাবেক মেম্বার খায়ের আহম্মদের গরু রশি ছিঁড়ে ঘাস খাওয়াকে কেন্দ্র করে গরুটিকে মারপিট করে প্রতিপক্ষ। এঘটনায় খায়ের মেম্বার প্রতিবাদ করায় পার্শ্ববর্তী বাড়ীর শেখ ফরিদ, আশ্রাফুল, জনি, শহীদ, সজিব, রিয়াদ একত্রিত হয়ে মেম্বার খায়ের আহম্মদের উপর হামলা চালায়। এ নিয়ে উভয় পক্ষের উত্তেজনা নিরসন করার উদ্যোগ গ্রহণ করা হলে গত২৫ জুন বুধবার বিকালে খায়ের মেম্বারের চাচাতো ভাই একই গ্রামের সৌদিআরব প্রবাসী নূর মোহাম্মদের উপর হামলা চালায় অভিযুক্তরা। সর্বশেষ রবিবার সকালে হামলার ঘটনায় অভিযুক্ত মুন্নাকে পুলিশ গ্রেফতার করলে এ ঘটনায় প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে একই দিন বিকালে মামলার বাদি, সাক্ষী ও তাদের আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট চালায় অভিযুক্তরা। এ ঘটনায় সোমবার সকালে জীবন ও সম্পদের নিরাপত্তা চেয়ে সেনা বাহিনীর কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভূক্তভোগীরা। পরে সোমবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেন নাঙ্গলকোটে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনী অফিসার ও সদস্যগণ।

এ নিয়ে শুক্রবার সকালে উভয়পক্ষের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গুলিবিদ্ধ হোসনারা জানান, শেখ ফরিদের লোকজন আমাদের ওপর কয়েক দফা হামলা করে। আজ (শুক্রবার) সকালে আবারও আমাদের ওপর হামলা চালায় এবং গুলি করে। আমরা চারজনসহ অনেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।

নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটি ডাক্তার শিমা মজুমদার জানান, শুক্রবার দুপুর ১ টার দিকে তিনজন নারী ও এক কিশোর গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আসে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক জানায়, দু’পক্ষের মধ্যে মারামারির খবর পেয়ে সেনাবাহিনী সহ আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। তবে আমরা গুলিবিদ্ধ হওয়ার খবর পাইনি।




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status