ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
বগুড়ায় খুন ও সন্ত্রাস রোধে পুলিশের জনসচেতনতামুলক লিফলেট বিতরণ
দীপক কুমার সরকার, বগুড়া
প্রকাশ: Saturday, 26 July, 2025, 11:25 AM

বগুড়ায় খুন ও সন্ত্রাস রোধে পুলিশের জনসচেতনতামুলক লিফলেট বিতরণ

বগুড়ায় খুন ও সন্ত্রাস রোধে পুলিশের জনসচেতনতামুলক লিফলেট বিতরণ

বগুড়ায় প্রেমে ব্যর্থ হয়ে এক যুবক প্রেমিকার বাড়িতে প্রবেশ করে প্রেমিকাকে ছুরিকাঘাত করে। এ সময় শিক্ষার্থীর দাদী এবং ভাবী তাকে উদ্ধারে এগিয়ে আসলে তাদেরকেও গলায় ছুরিকাঘাত করে পালিয়ে ওই যুবক। এতে মারা যান দাদী লাইলী বেওয়া (৭৫) ও তার নাত বউ হাবিবা ইয়াসমিন (২১)।পেটে ছুরিকাহত স্কুল ছাত্রী বন্যা এখনও হাসপাতালে চিকিৎসাধীন।  গত ১৬ জুলাই রাতে বগুড়া শহরের ইসলামপুর (হরিগাড়ি) পশ্চিমপাড়ায় এঘটনা ঘটে। এই জোড়া খুনে ঘটনায় গ্রেফতার কলেজ শিক্ষার্থীকে আদালতের নির্দেশে পাঠানো কিশোর সংশোধনাগারে।

আর এভাবেই বগুড়ায় ছুরি-চাকুর অপব্যবহার দিন দিন বেড়ে যাচ্ছে। গত সাত মাসে ছুরিকাঘাতে খুন হয়েছেন ১৩ জন। আহত হয়েছেন কমপক্ষে ৪২ জন। ছুরি- চাকুর অপব্যবহার বেড়ে যাওয়ার ঘটনা উদ্বিগ্ন বগুড়া জেলা পুলিশ। একারনে জনসচেতনতা বাড়তে রাস্তায় নেমেছেন পুলিশ সুপার নিজেই। তিনি শহরের জনাকীর্ণ এলাকা ঘুরে সচেতনামূলক লিফলেট বিতরণ করেছেন।

বৃহস্পতিবার(২৪ জুন)  বেলা ১২ টা থেকে ঘন্টাব্যাপী পুলিশ সুপার লিফলেট বিতরন করেন। পুলিশ সুপার জেদান আল মুসা জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে শহরের প্রানকেন্দ্র সাতমাথা এলাকা থেকে শুরু করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে লিফলেট বিতরন শুরু করেন। এসময় পথচারী থেকে শুরু করে বিভিন্ন শ্রেনী- পেশার নারী পুরুষের হাতে লিফলেট তুলে দিয়ে এবং ছুরি- অপব্যবহার প্রসঙ্গে কথা বলেন।

“ছুরি- চাকু সন্ত্রাস রুখতে হবে এখনই,নিরাপদ বগুড়া,আমাদের হাতেই” এই শ্লোগান সম্বলিত জেলা পুলিশের লিফলেটে ছুরি- চাকু বহন ও অপব্যবহার থেকে দুরে থাকার আহবান জানিয়েছেন পুলিশ সুপার। বগুড়া জেলা পুলিশের তথ্য অনুয়ায়ী চলতি বছরের জানুয়ারী থেকে ২৪ জুলাই পর্যন্ত জেলায় খুন হয়েছেন ২৮ জন। এরমধ্য ১৩ জন খুন হয়েছেন ছুরি- চাকুর আঘাতে। পুলিশ সদস্যসহ অন্তত ৪২ জন আহত হয়েছেন ছুরি চাকুর আঘাতে। জেলার বিভিন্ন থানায় ছুরি- চাকুর ঘটনায় মামলা হয়েছে ৬১ টি।গ্রেপ্তার করা হয়েছে ৯২ জনকে। ছুরি- চাকুসহ ধারাল অস্ত্র উদ্ধার করা হয়েছে ১৯৩ টি। শতকরা হিসেবে যা প্রায় ৭০ শতাংশ ছুরি- চাকুর ব্যবহার করা হয়েছে। এর বাইরে কয়েকটি ঘটনায় শ্বাসরোধ ও ভারী ধাতব বস্তু ব্যবহার করে হত্যার তথ্য রয়েছে।

গ্রেপ্তারকৃতদের অধিকাংশ স্কুল কলেজের শিক্ষার্থী। তুচ্ছ ঘটনায় তারা ছুরিকাঘাতের ঘটনা ঘটায়। বগুড়া শহরের বিভিন্ন দোকানে ছুরি- চাকু সহজেই কিনতে পাওয়া যায়।বিশেষ করে অনলাইনে অর্ডার করে কুরিয়ার সার্ভিসের হোম ডেলিভারির মাধ্যমে ছুরি- চাকু পৌছে দেয়া হচ্ছে কিশোর গ্যাং এর সদস্যদের হাতে।

এ প্রসঙ্গে বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা বলেন, বগুড়ায় ছুরি- চাকুর অপব্যবহার রীতিমত উদ্বেগ সৃষ্টি করেছে।তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একে অপরকে ছুরি মারার ঘটনা ঘটছে। এসব ঘটনায় প্রানও চলে যাচ্ছে।  তাছাড়া শুধু আইন প্রয়োগ করে ছুরি- চাকুর অপব্যবহার রোধ করা সম্ভব না। এজন্য দরকার প্রতিটি  পরিবার থেকে সন্তানদেরকে সচেতন করা। আর একারনেই আমরা জেলা পুলিশের পক্ষ থেকে রাস্তায় নেমে লোকজনকে লিফলেট বিতরনের মাধ্যমে সচেতন করছি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status