ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
পঞ্চগড়ে শুরু হল বৃক্ষ মেলা , উদ্বোধন করলেন রংপুর বিভাগীয় কমিশনার মো: শহিদুল ইসলাম
মুস্তাক আহমেদ, পঞ্চগড়
প্রকাশ: Saturday, 26 July, 2025, 11:20 AM

পঞ্চগড়ে শুরু হল বৃক্ষ মেলা , উদ্বোধন করলেন রংপুর বিভাগীয় কমিশনার মো: শহিদুল ইসলাম

পঞ্চগড়ে শুরু হল বৃক্ষ মেলা , উদ্বোধন করলেন রংপুর বিভাগীয় কমিশনার মো: শহিদুল ইসলাম

পঞ্চগড়ে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বেলুন উড়িয়ে এই কর্মসূচীর উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার মো: শহিদুল ইসলাম। পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি" এই স্লোগান নিয়ে এবছর এই কর্মসূচী দেশ ব্যাপি পালিত হচ্ছে। এ উপলক্ষে সরকারী অডিটোরিয়াম চত্বর থেকে  একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাত্রায় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। শোভাযাত্রা শেষে অতিথিরা বৃক্ষমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

পরে সরকারি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । জেলা প্রশাসক মো: সাবেত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, দিনাজপুর বন বিভাগীয় কর্মকর্তা মো: আনোয়ার হোসেন, সহকারি বন সংরক্ষক নুরুন্নাহার প্রমুখ । বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম এসময় বলেন, জলবায়ু পরিবর্তন ঠেকাতে আমাদের বিপুল গাছ লাগাতে হবে। সেই সাথে পরিবেশের জন্য হুমকি সৃষ্টিকারী ইউক্যালিপ্টাস এবং আকাশ মণি গাছ নিধন করার উদ্যোগ নিতে হবে । সবাইকে এ ব্যাপারে সচেতন হতে হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status