ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
কচ্ছপ রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
মো: সবুজ ইসলাম, রাণীশংকৈল
প্রকাশ: Saturday, 26 July, 2025, 11:05 AM

কচ্ছপ রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

কচ্ছপ রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কচ্ছপ কিনে বাড়িতে রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতে এক কৃষককে জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার(২৪ জুলাই) সন্ধ্যায় পৌরশহরের মহলবাড়ি এলাকার নিমাই চন্দ্র(৫০) এর বাড়ি থেকে ১১ কেজি ওজনের কচ্ছপটি উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাফিউল মাজলুবিন রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বন কর্মকর্তা হুমায়ুন কবীর। 

স্থানীয় সূত্রে জানা যায়, কচ্ছপটি খাওয়ার উদ্দেশ্যে পাইলট স্কুল সংলগ্ন কুলিক নদী থেকে এক জেলের কাছ থেকে কচ্ছপটি কিনে বাড়িতে নিয়ে আসে নিমাই। পরে প্রশাসনের লোকজন খবর পেয়ে কচ্ছপটি উদ্ধার করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাফিউল মাজলুবিন রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বন্যপ্রানী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ৩৯ ধারায়  নিমাই চন্দ্রকে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। জব্দকৃত কচ্ছপটি উপজেলা বন কর্মকর্তাকে হস্তান্তর করা হয়েছে এবং তার তত্ত্বাবধানে কচ্ছপটি দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানে প্রেরণ করা হয়েছে।

মো: সবুজ ইসলাম 
রাণীশংকৈল ঠাকুরগাঁও 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status