ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
বিসিবির আমন্ত্রণে মাহমুদউল্লাহর ‘না’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 24 July, 2025, 12:12 PM

বিসিবির আমন্ত্রণে মাহমুদউল্লাহর ‘না’

বিসিবির আমন্ত্রণে মাহমুদউল্লাহর ‘না’

অনেক দিন ধরেই সাবেক আন্তর্জাতিক ক্রিকেটারদের ম্যাচ রেফারিংয়ে আনতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে চেষ্টার অংশ হিসেবে শনিবার শুরু ম্যাচ রেফারিদের দুই দিনের প্রশিক্ষণ ও কর্মশালায় যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছিল জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহকে। কিন্তু তিনি তাতে সাড়া দেননি।

প্রশিক্ষণ ও কর্মশালায় যোগ দিতে বিসিবি জাতীয় দলের বেশ কয়েকজন সাবেক ক্রিকেটারকেই আমন্ত্রণ জানিয়েছিল। মাহমুদউল্লাহ ছাড়াও তাঁদের মধ্যে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, আবদুর রাজ্জাক, ধীমান ঘোষ, ফজলে মাহমুদ, নাঈম ইসলাম, ইলিয়াস সানিরা। তাঁরাসহ ম্যাচ রেফারি হতে আগ্রহী মোট ৩০ জন প্রথম শ্রেণির ক্রিকেটার এতে অংশ নেবেন।

জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার দীর্ঘদিন বিসিবির নির্বাচক ছিলেন। এখনো বিসিবিতেই আছেন তিনি—নারী উইং হয়ে এখন কাজ করছেন গেম ডেভেলপমেন্ট বিভাগে। আবদুর রাজ্জাক এখনো নির্বাচক হিসেবে কাজ করছেন।  

বিসিবি সূত্রে জানা গেছে, বিসিবির আম্পায়ার্স বিভাগ থেকে সভায় যোগ দেওয়ার বিষয়ে যোগাযোগ করা হলে মাহমুদউল্লাহ তাঁদের বলেছেন, আপাতত ঘরোয়া ক্রিকেটেই মনোযোগ ধরে রাখতে চাইছেন তিনি।

দেশের হয়ে সব মিলিয়ে ৫০ টেস্ট, ২৩৯ ওয়ানডে ও ১৪১ টি–টোয়েন্টি খেলেছেন মাহমুদউল্লাহ। টেস্ট ও ওয়ানডেতে ভারপ্রাপ্ত আর টি–টোয়েন্টিতে নিয়মিত অধিনায়ক হিসেবে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। এ বছর চ্যাম্পিয়নস ট্রফির পর আন্তর্জাতিক ক্রিকেটের সব সংস্করণ থেকেই অবসরের কথা জানান মাহমুদউল্লাহ। তবে এখনো ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status