|
চাঁপাইনবাবগঞ্জ আদালতে আওয়ামীলীগ নেতাদের লক্ষ করে ডিম নিক্ষেপ
এস এম সাখাওয়াত জামিল দোলন
|
![]() চাঁপাইনবাবগঞ্জ আদালতে আওয়ামীলীগ নেতাদের লক্ষ করে ডিম নিক্ষেপ আওয়ামীলীগের পদে থাকা দুই জন নেতা। এ সময় তাদের লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারেন শিবির কর্মীরা। বুধবার (২৩ জুলাই) দুপুরে জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. রুহুল আমিন এবং সহ সভাপতি মো. গোলাম রাব্বানী ফটিক জেলা ও দায়রা জজ আদালতে জামিন নিতে আসলে এই ঘটনা ঘটে। পরে আদালত চত্ত¡র থেকে পুলিশ তাদের আটক কওে নিজেদের হেফাজতে নিয়ে যায়। আদালত সূত্র ও আইনজীবীদের মাধ্যমে জানা যায়, ২০১৫ সালে সংঘঠিত শিবির নেতা আসাদুল্লাহ তুহিন হত্যা মামলায় উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের আগাম জামিন পান আওয়ামীলীগ নেতা রুহুল আমিন ও গোলাম রাব্বানী। পরে বুধবার তারা জেলা ও দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন। আদালতের বিজ্ঞ বিচারক চলতি মাসের ২৮ তারিখ সোমবার জামিন আবেদনের শুনানীর দিন ধার্য্য করেছেন। এদিকে আদালতে আওয়ামীলীগের এই দুই নেতার আগমনের খবর পেয়ে আদালত চত্ত¡রে জড়ো হতে থাকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এ সময় আদালতের বারান্দায় বিভিন্ন ¯েøাগান দেন তারা। পরে আদালত থেকে বের হবার সময় শিবিরের কর্মীরা রুহুল আমীন ও গোলাম রাব্বানীকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারেন। এ সময় তাদের দুজনকে আটক করে নিয়ে যায় পুলিশ। এ বিষয়ে আসামী পক্ষের আইনজীবী গোলাম কবীর বলেন, আদালতে উপস্থিত হয়ে ¯েøাগান দেয়া ও আসামীদের লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারার ঘটনা অনাকাংক্ষিত। এটি বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার অপচেষ্টা মাত্র। তবে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, নিরাপত্তাজনিত কারণে রুহুল আমিন ও গোলাম রব্বানীকে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ব্যাপারে সিধান্ত নেয়া হবে। এনিয়ে এখনও কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। এদিকে চাঁপাইনবাবগঞ্জ শহর ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আব্দুল আজিজ বলেন, শিবির নেতা আসাদুল্লাহকে খুবই নৃশংসভাবে হত্যা করা হয়। তার হত্যার ন্যায় বিচার পেতে এবং আসামীরা যেন জামিন দেয়া না হয় সেই দাবিতে আমাদের নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শণ করেন। তবে ডিম ছুঁড়ে মারার ঘটনা অস্বীকার করেন তিনি। উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ জানুয়ারি সোমবার ছাত্র শিবির নেতা আসাদুল্লাহ তুহিনকে বাসা থেকে চোখ বেঁধে নিয়ে যায় র্যাব সদস্যরা। পরে সড়ক দূর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে দাবি করে র্যাব। এদিকে ঘটনার ৯ বছর পর ২০২৪ সালের ২৫ ডিসেম্বও সোমবার হত্যা মামলা দায়ের করেন আসাদুল্লাহ তুহিনের মামা মো. কবিরুল ইসলাম। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, র্যাবের সাবেক ডিজি, সাবেক সংসদ সদস্য, র্যাব ও পুলিশের কর্মকর্তা এবং আওয়ামী লীগের নেতাসহ ২৮ জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় যথাক্রমে ২ ও ৩ নম্বর আসামী গোলাম রাব্বানী ফটিক ও রহুল আমিন। ### |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
