|
পঞ্চগড়ে ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
মুস্তাক আহমেদ, পঞ্চগড়
|
![]() পঞ্চগড়ে ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ এসএমই ফাউন্ডেশন, যা ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের উন্নয়নে কাজ করে, ব্যবসায় ব্যবস্থাপনা এবং উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকে। এই প্রশিক্ষণগুলো নতুন ব্যবসা শুরু করতে এবং বিদ্যমান ব্যবসাকে আরও ভালোভাবে পরিচালনা করতে সহায়তা করে। কর্মশালার সমন্বয়ক ও চেম্বার অফ কমার্সের পরিচালক নুরুজ্জামান বাবুর সঞ্চালনায় সমাপনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন চেম্বার অফ কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি আবু হিরণ, সহ সভাপতি রেজাউল করিম রেজা প্রমুখ। এসময় প্রশিক্ষনার্থীরা তাদের ৫ দিনের প্রশিক্ষণের অনুভূতি প্রকাশ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেম্বার অফ কমার্সের সহসভাপতি আব্দুস সামাদ পুলক। এসময় পঞ্চগড় চেম্বার অফ কমার্সের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
