|
গোপালগঞ্জে চলছে কারফিউ, জেলাজুড়ে থমথমে পরিবেশ
নতুন সময় প্রতিনিধি
|
![]() গোপালগঞ্জে চলছে কারফিউ, জেলাজুড়ে থমথমে পরিবেশ সকালে দেখা যায়, কারফিউয়ের কারণে স্থানীয়ভাবে বাস চলাচল বন্ধ রয়েছে। এখনো পর্যন্ত শহরজুড়ে আতঙ্ক বিরাজ করছে। ব্যবসা-বাণিজ্য ও পরিবহন কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। তবে সড়কে সাধারণ মানুষের উপস্থিতি রয়েছে। শহরের পুলিশ লাইনস মোড়ে কথা হয় পরিবহন শ্রমিক আজগার আলী শেখের সঙ্গে। তিনি বলেন, কারফিউয়ের কারণে রাস্তায় লোকজন নেই। তাই লোকাল গাড়িগুলো চলছে না। গোপালগঞ্জ-টেকেরহাট, গোপালগঞ্জ-ব্যাশপুর ও গোপালগঞ্জ-কোটালীপাড়া-পয়সারহাট রুটের বাসগুলো বন্ধ। তবে ঢাকাসহ দূরপাল্লার কিছু যানবাহন স্বাভাবিকভাবেই চলাচল করছে। গতকাল দুপুরের দিকে গোপালগঞ্জে সমাবেশ শেষে মাদারীপুর ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলা চালায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ। এ ঘটনায় গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে। এ সংঘর্ষে চারজন নিহত ও পুলিশ-সাংবাদিকসহ ১৫ জন আহত হয়েছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
