ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
গোপালগঞ্জ জেলায় বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 16 July, 2025, 9:44 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 16 July, 2025, 9:50 PM

গোপালগঞ্জ জেলায় বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

গোপালগঞ্জ জেলায় বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

গোপালগঞ্জ জেলায় কারফিউ জারি থাকায় বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১০টায় অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষা কেবল ওই জেলার জন্য স্থগিত করা হয়েছে। তবে দেশের অন্যান্য জেলায় পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অব্যাহত থাকবে।

আজ বুধবার রাতে ঢাকা শিক্ষা বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। গোপালগঞ্জ জেলা ঢাকা শিক্ষা বোর্ডের আওতাভুক্ত।

পরীক্ষার সময়সূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টায় ছিল ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র পরীক্ষা। বোর্ড জানায়, শুধু গোপালগঞ্জ জেলার শিক্ষার্থীদের জন্য এ পরীক্ষা স্থগিত করা হয়েছে। অন্য সব জেলার শিক্ষার্থীরা যথাসময়ে পরীক্ষা দেবেন। বোর্ড আরও জানায়, স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে ঘিরে গোপালগঞ্জে আজ সহিংসতা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জেলা প্রশাসন সন্ধ্যা ৮টা থেকে কারফিউ জারি করে, যা আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status