|
সিএনজি অটোরিকশা চালক পারভেজের স্বজনদের পাশে পল্লী বিদ্যুত- উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপি
রায়হানুর রহমান, রামগঞ্জ
|
![]() সিএনজি অটোরিকশা চালক পারভেজের স্বজনদের পাশে পল্লী বিদ্যুত- উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপি আজ বুধবার দুপুরে রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা বিএনপির আহবায়ক মোজাম্মেল হক মজু, উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ রবিন শীষ ও পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম শাহীন রেজা ফরাজী নগদ উপহার তুলে দেন নিহত পারভেজের বোনের হাতে। উল্লেখ্য ভাদুর ইউনিয়নের কেথুড়ী মাইঝের বাড়ীর মোঃ পারভেজ (১৭) পেশায় একজন সিএনজি চালক। সোমবার (১৪ জুলাই )৩নং ভাদুর ইউনিয়নের কেথুড়ি মাইঝের বাড়ির রাস্তায় পূর্বে থেকে ছিঁড়ে পড়া বিদ্যুতের খোলা তারে তড়িতাহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ রবিন শীষ জানান এই সহানুভূতি হয়তো একজন স্বামী, বাবা কিংবা ছেলেকে ফিরিয়ে আনতে পারবে না। তবে পরিবারটির সংকটময় মুহূর্তে কিছুটা সাহস জোগাবে বলে মনে করছি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
