|
গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে সাতক্ষীরায় সড়ক অবরোধ ও বিক্ষোভ
নতুন সময় প্রতিনিধি
|
![]() গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে সাতক্ষীরায় সড়ক অবরোধ ও বিক্ষোভ গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে দলটির নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সাতক্ষীরায় সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (১৬ জুলাই) বিকাল ৫টায় সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে টায়ার জ্বালিয়ে এ কর্মসূচি পালন করে সংগঠনটির নেতাকর্মীরা। সমাবেশস্থলে উত্তেজনাপূর্ণ পরিবেশে ছাত্ররা বিভিন্ন স্লোগানে ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন: "তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার!", "কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার!", "গোপালগঞ্জে হামলা কেন? প্রশাসনের জবাব চাই!", "আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় রাখবো না!", "আওয়ামী লীগের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও!", "আমার সোনার বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই!" বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা আহ্বায়ক মোহাম্মদ আরাফাত রহমান। তিনি অবিলম্বে গোপালগঞ্জের হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। এ সময় সংগঠনের পক্ষ থেকে আগামীকাল (১৭ জুলাই) সকাল ১১টায় সাতক্ষ
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
