ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
নাঙ্গলকোটে মানবিক বক্সগঞ্জের উদ্যোগে জিপিএ ৫.০০ সংবর্ধনা
মো: ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, নাঙ্গলকোট
প্রকাশ: Wednesday, 16 July, 2025, 5:54 PM

নাঙ্গলকোটে মানবিক বক্সগঞ্জের উদ্যোগে জিপিএ ৫.০০ সংবর্ধনা

নাঙ্গলকোটে মানবিক বক্সগঞ্জের উদ্যোগে জিপিএ ৫.০০ সংবর্ধনা

কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার বিকেলে বক্সগঞ্জ মডেল কলেজ মিলনায়তনে মানবিল বক্সগঞ্জ সংগঠনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মানবিক বক্সগঞ্জের অন্যতম সদস্য প্রবাসী জহির রায়হানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বক্সগঞ্জ মডেল কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ও মনতলী স্কুল এন্ড কলেজের প্রভাষক মতিউর রহমান, মানবিক বক্সগঞ্জের সদস্য আনোয়ার হোসেন,আজিয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাসুদ হাসান, বক্সগঞ্জ ইউপির সদস্য সাকের হোসেন মজুমদার,  মাসুম,জীবন,ইকবাল সিফাত প্রমূখ।  

এতে সংবর্ধবা প্রদান করা হয়েছে বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয়ের লাবিবা আঞ্জুম জারিন,অর্পিতা রানী মজুমদার, নুসরাত জাহান পাটোয়ারী, ঋতু রানী ভৌমিক, বক্সগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের আমরিনা আক্তার নিপু,নুসরাত জাহান তন্নী, নুসরাত জাহান মাহী ও সুমনা আক্তার সিয়ামকে।

মানবিক বক্সগঞ্জের অন্যতম পৃষ্ঠপোষক মালয়েশিয়া  প্রবাসী নুর মোহাম্মদ ভূঁইয়ার সৌজন্যে সংবর্ধিতদেরকে একটি করে ছাতা,ডাইরী ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status