|
বগুড়ায় ড্রেনে পড়ে নিখোঁজ শিশু ফাইমের মরদেহ উদ্ধার
দীপক কুমার সরকার, বগুড়া
|
![]() বগুড়ায় ড্রেনে পড়ে নিখোঁজ শিশু ফাইমের মরদেহ উদ্ধার স্থানীয়রা জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে ফাইম এক প্রতিবেশী শিশুর সঙ্গে একটি ফাঁকা জমিতে বৃষ্টির পানিতে খেলছিল। এ সময় হঠাৎ সে পা পিছলে ড্রেনের পাইপে পড়ে যায় এবং মুহূর্তেই চোখের সামনে থেকে হারিয়ে যায়। পরিবার ও স্থানীয়রা তাৎক্ষণিক খোঁজাখুঁজি শুরু করলেও কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে আসে। পরে রাজশাহী থেকে ডাকা হয় বিশেষ ডুবুরি দল। রাত ৯টার দিকে ড্রেনের ভেতর থেকে ফাইমের মরদেহ উদ্ধার হয়। ঘটনাটি জানাজানি হলে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। শিশুটির মৃত্যুতে পরিবার ও প্রতিবেশীদের আহাজারিতে ভারী হয়ে ওঠে গ্রামের পরিবেশ। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, নিখোঁজ হওয়া শিশু ফাইমের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
