ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২০ জানুয়ারি ২০২৬ ৬ মাঘ ১৪৩২
দুই মাঠে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ-ভুটান ম্যাচ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 15 July, 2025, 6:48 PM

দুই মাঠে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ-ভুটান ম্যাচ

দুই মাঠে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ-ভুটান ম্যাচ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের তৃতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। বৃষ্টির মধ্যে বসুন্ধরা কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। কিন্তু অতিরিক্ত বৃষ্টিতে মাঠে অবস্থা খারাপ হওয়া বন্ধ রাখা হয় ম্যাচ। তবে অবশেষে জানানো হয়েছে দ্বিতীয়ার্ধের খেলা বসুন্ধরা কিংস অ্যারেনার প্র্যাকটিস গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৫ জুলাই) ঝির ঝির বৃষ্টিতে বসুন্ধরা কিংস অ্যারেনায় খেলতে নেমে ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে ভুটানের গোলরক্ষককে পেমা ইয়াংজম একা পেয়েও পরাস্ত করতে পারেননি তৃষ্ণা রানী।

তবে ব্যর্থ হননি শান্তি মার্ডি। শান্তির নেওয়া প্রথম শটও প্রতিপক্ষের এক ডিফেন্ডারের শরীরে বাধা প্রাপ্ত হয়েছিল। তবে ফিরতি সুযোগে বাঁ পায়ের শটে ঠিকই জাল খুঁজে নেন শান্তি। 

১৯ মিনিটে গোল শোধ দেওয়ার সুযোগ পেয়ছিল ভুটান। বাঁ প্রান্তে যখন খেলদেন ওয়াংমো বল পেলেন তখন তার সামনে শুধুই বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তার।

ভুটানের ফরোয়ার্ড শটটা নিলেনও বটে কিন্তু তা গোলরক্ষকের সামনে গিয়ে আটকে যায়। বৃষ্টির পানিতে আটকে যাওয়ায় বল তালুবন্দি করতে কোনো সমস্যা হয়নি মিলির। পরে আর কোনো গোল না হলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status