|
রেলওয়ে প্রকৌশলী রাজন এর অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশ নিয়ে মানববন্ধন হাতাহাতি, আহত ১
এম এ আজিজ কিশোরগঞ্জ
|
![]() রেলওয়ে প্রকৌশলী রাজন এর অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশ নিয়ে মানববন্ধন হাতাহাতি, আহত ১ মঙ্গলবার দুপুর ১২ টায় কিশোরগঞ্জ রেলওয়ে উর্ধতন উপ-সহকারী প্রকৌশলী কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজন আহত হয়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রেলওয়ে প্রকৌশলী আনিসুজ্জামান রাজনের অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশ হলে তার পক্ষ নিয়ে কর্মচারীদের একাংশ কর্মবিরতি দিয়ে মানববন্ধনের আয়োজন করে। রাজনের অধীনে কর্মরত সকল স্টাফদের কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়। কর্মরত স্টাফরা অফিসে এসে যখন জানতে পারে পিডব্লিউ রাজনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ নিয়ে মানববন্ধন তখন তারা প্রতিবাদ করে বলে ব্যক্তির দায় আমরা নিব না। এসময় দুই পক্ষের মাঝে বাকবিতন্ডা শুরু হয় পরে হাতাহাতিতে ৬ নং গ্যাংয়ের সদস্য শামীম ইসলাম নয়ন গুরুতর আহত হয়। বর্তমানে নয়ন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। নয়ন জানান, আমাদেরকে কোনো কিছু না জানিয়ে অফিসে আসতে বলা হয়৷ অফিসে এসে জানতে পারি পিডব্লিউ স্যারের নামে নিউজ হওয়ায় মানববন্ধন করবে তারা। তখন আমিসহ কয়েকজন প্রতিবাদ করে বলি আমাদের কাজ রেললাইনে নিরাপদে ট্রেন চলাচল নিশ্চিত করা, মানববন্ধন করা না। এসময় আমার উপর অতর্কিত হামলা চালিয়ে কিল-ঘুষি মারতে থাকে, কয়েকজন এগিয়ে এসে আমাকে রক্ষা করলে প্রাণ রক্ষা পাই। এ বিষয়ে কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বাহাউদ্দিন ফারুকীর সঙ্গে ফোনে কথা হলে তিনি বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
