|
ফরিদপুরের আলফাডাঙ্গায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
আলমগীর কবির, আলফাডাঙ্গা
|
![]() ফরিদপুরের আলফাডাঙ্গায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবালের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সত্য রঞ্জন রায়ের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডা.শরিফুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির,পরিবার পরিকল্পনা পরিদর্শক হেলাল উদ্দিন,পরিবার কল্যাণ সহকারী আইরিন খানম, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা শান্তা খাতুন প্রমুখ। সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার রাসেল ইকবাল বলেন, পরিকল্পিত জনসংখ্যাই আগামীদিনের উন্নত বাংলাদেশ বিনির্মাণের অন্যতম হাতিয়ার। যাহা জনশক্তিতে পরিণত করতে পারে। তাহলেই আজকের বাংলাদেশ হবে পরিকল্পিত আগামীর উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ। সবশেষে পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের দক্ষতাসহ কাজের মান মূল্যায়নের ভিত্তিতে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী - আইরিন খানম, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক - হেলাল উদ্দিন, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা শান্তা খাতুনকে ক্রেস্ট ও সনদপত্র উপহার হিসেবে প্রদান করা হয়েছে । একই সাথে শ্রেষ্ঠ দুটি প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। শ্রেষ্ঠ দুটি প্রতিষ্ঠান হল টগরবন্দ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও গোপালপুর ইউনিয়ন পরিষদ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
