|
থাইল্যান্ডে বিদেশি পর্যটকদের ভ্রমণ ফি আপাতত বাড়ছে না
নতুন সময় ডেস্ক
|
![]() থাইল্যান্ডে বিদেশি পর্যটকদের ভ্রমণ ফি আপাতত বাড়ছে না বিদেশিদের জন্য নতুন ভ্রমণ ফি প্রথমে ২০২৫ সাল থেকে চালুর সিদ্ধান্ত নিয়েছিল থাইল্যান্ড। পরে দেশটির পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তা নির্ধারিত সময়ে কার্যকর করা হচ্ছে না। থাইল্যান্ডের পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী চাক্রপোল তাংসুত্তিথাম গণমাধ্যমকে জানিয়েছেন, মন্ত্রী সরাওয়ং থিয়েনথং বিষয়টি পর্যালোচনার পর সিদ্ধান্ত নিয়েছেন যে, বর্তমান সময় ফি চালুর জন্য উপযুক্ত নয়। চলমান বৈশ্বিক অনিশ্চয়তার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চাক্রপোল বলেন, ‘২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে আসন্ন পর্যটন মৌসুমে আন্তর্জাতিক পর্যটকদের আগ্রহ কেমন থাকে, তা পর্যবেক্ষণ করতে হবে।’ ভ্রমণের মাধ্যম—স্থল, জল, রেল বা আকাশ—অনুযায়ী কত ফি ধার্য হবে, তা নির্ধারণে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। তবে কবে থেকে নতুন ফি নির্ধারণ করা হবে তা কেউ বলতে পারেনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গনে বাস, নিহত ১
মান সনদ নেই, এসিআই গোদরেজ ও আফতাব ফিডসহ ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আলফাডাঙ্গায় রোটারী ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি
গাজীপুরে বড় ভাইকে গাছে বেঁধে হত্যা: ছোট ভাইসহ জড়িতদের খুঁজছে পুলিশ
উল্টো পথে ধুলেই নরম হবে কেশ! দেখাবে ফোলা-ফাঁপা? বিশেষ কৌশলটি কী?
ইতালিয়ান হেয়ার ওয়াশিং ট্রিক এখন ভাইরাল: চুলের যত্নে যে পদ্ধতি মেনে চলতেন মনিকা বেলুচ্চি নিজেও
মালয়েশীয় প্রতিনিধি দলের সাথে পঞ্চগড় জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
গাজীপুরে আবাসিক হোটেলে পুলিশের অভিযান: ২ নারী ‘মুফতি’সহ গ্রেপ্তার ৭
