|
ডিসেম্বরে বিয়ে করছেন মধুমিতা
নতুন সময় ডেস্ক
|
![]() ডিসেম্বরে বিয়ে করছেন মধুমিতা মধুমিতা ২০২৪ সালের অক্টোবরে প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে তার সম্পর্কের বিষয়টি জানান। পেশায় ইঞ্জিনিয়ার দেবমাল্যের সঙ্গে একাধিক ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী । পাহাড়ি ছুটি হোক কিংবা পোষ্যর সঙ্গে সময় কাটানো—দুজনেই একসঙ্গে কাটাচ্ছেন দারুণ সময়। সম্প্রতি গুঞ্জন উঠেছে, প্রেমের সম্পর্কে এবার পরিণতি আনতে চলেছেন এই জুটি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, এরইমধ্যে বিয়ের শাড়ি ও গয়না বাছাইও সেরে ফেলেছেন মধুমিতা। তবে বিয়ের দিন এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি তিনি। ![]() ডিসেম্বরে বিয়ে করছেন মধুমিতা গত বছরের দুর্গাপুজোয় সপ্তমীর দিন প্রেমিকের সঙ্গে ছবি শেয়ার করে মধুমিতা লিখেছিলেন, ‘নতুন শুরু।’ তখন তিনি জানিয়েছিলেন, ‘হ্যাঁ, প্রেম করছি। তবে সম্পর্কটা একেবারেই নতুন। বিয়ে নিয়ে এখনই কিছু ভাবিনি।’ ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’ সিনেমার পর থেকে ব্যক্তিগত জীবনেই বেশি সময় দিচ্ছেন মধুমিতা। তাই এবার কি তাহলে গুঞ্জন সত্যি হতে চলেছে? তার উত্তর দেবে আসন্ন ডিসেম্বর মাস। উল্লেখ্য,প্রথমে মধুমিতা ভালোবেসে ঘর বাঁধেন অভিনেতা সৌরভের সঙ্গে। কিন্তু এ সংসার বেশি দিন টিকেনি। ২০১৯ সালে সৌরভের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটে তার। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
