|
বিস্পোক এআই রেফ্রিজারেটরের সাথে বিনামূল্যে মাইক্রোওয়েভ ওভেন মিলছে
নতুন সময় ডেস্ক
|
![]() বিস্পোক এআই রেফ্রিজারেটরের সাথে বিনামূল্যে মাইক্রোওয়েভ ওভেন মিলছে ক্রেতাদের পৃথক চাহিদার কথা মাথায় রেখে ক্যাম্পেইনটিতে থাকছে তিনটি ভিন্ন অফার। পছন্দ অনুযায়ী ক্রেতারা যেকোনো অফার বেছে নিতে পারবেন। স্যামসাং এআই রেফ্রিজারেটর আরটি৪৭ ৮এ অথবা আরটি৪৭ ২২ মডেলের প্রতিটির সাথে ক্রেতারা পাবেন বিনামূল্যে স্যামসাং ২৩ লিটারের সোলো মাইক্রোওয়েভ ওভেন, গ্রিল মাইক্রোওয়েভ ওভেনের ওপর ৭০ শতাংশ মূল্য ছাড় অথবা কনভেকশন মাইক্রোওয়েভ ওভেনের যেকোন মডেলের ওপর ৫০ শতাংশ মূল্য ছাড়। সাধারণ সোলো মাইক্রোওয়েভ ওভেন, গ্রিল ফিচারের ওভেন কিংবা মাল্টিফাংশনাল কনভেকশনাল ওভেন, ক্রেতারা যাতে নিজেদের পছন্দ ও চাহিদা উভয়ের সমন্বয়ে সেরা ডিল বেছে নিতে পারেন, ক্যাম্পেইনে এ সুবিধা নিশ্চিত করা হয়েছে। স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর এ ক্যাম্পেইন সম্পর্কে বলেন, আমরা চাই ক্রেতারা নিজেদের ঘরে সেরা অভিজ্ঞতা উপভোক করুক, আর এজন্যই বিভিন্ন আপগ্রেড ডিলসের মাধ্যমে হোম অ্যাপ্লায়েন্স প্রযুক্তি সবার কাছে পৌঁছে দিতে কাজ করছি। এরই মধ্যে আমরা বেশ ইতিবাচক সাড়া পেয়েছি, তাই সবাইকে সীমিত সময়ের অফারটি উপভোগের আহ্বান জানাচ্ছি। দেশজুড়ে সকল র্যাংগস ইমার্ট ও ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের শোরুমে ক্রেতারা দারুণ এ অফার উপভোগ করতে পারবেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা
বিদেশে কাজের নামে ভয়াবহ প্রতারণা: ৭ বছরে পতিতাবৃত্তি ও নির্যাতনের শিকার হয়ে ফিরলেন হাজার হাজার কর্মী
