ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
শ্রীলঙ্কার জালে ৯ গোল দিয়ে সাফ শুরু বাংলার মেয়েদের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 11 July, 2025, 5:47 PM

শ্রীলঙ্কার জালে ৯ গোল দিয়ে সাফ শুরু বাংলার মেয়েদের

শ্রীলঙ্কার জালে ৯ গোল দিয়ে সাফ শুরু বাংলার মেয়েদের

চার দল নিয়ে সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবলের পর্দা উঠেছে। উদ্বোধনী ম্যাচেই বড় জয়ের দেখা পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বাংলার মেয়েরা। সাগরিকার হ্যাটট্রিকে লঙ্কানদের ৯-১ গোলে হারিয়ে সাফে শুভসূচনা করেছে পিটার বাটলারের শিষ্যরা। 

শুক্রবার (১১ জুলাই) বসুন্ধরার কিংস অ্যারেনা স্টেডিয়ামে প্রথমার্ধে শ্রীলঙ্কার জালে তিনবার বল পাঠায় বাংলাদেশ। ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। বিরতি থেকে ফিরে লঙ্কানদের জালে গোল উৎসব করে লাল-সবুজের প্রতিনিধিরা।

মোসাম্মৎ সাগরিকা হ্যাটট্রিক ও মুনকি আক্তার করেন দুই গোল। এ ছাড়া একটি করে গোল করেছেন স্বপ্না রানী, সিনহা জাহান শিখা, রুপা আক্তার ও শান্তি মার্ডি। 
 
সদ্য সমাপ্ত এশিয়ান কাপ বাছাইয়ে খেলা জাতীয় দলের ৮ জনকে এই ম্যাচের একাদশে নামান কোচ বাটলার। যার প্রভাব প্রথম মিনিট থেকেই টের পায় শ্রীলঙ্কা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই বাংলাদেশকে গোল এনে দেন স্বপ্না রানী। ১৯ বছর বয়সী মিডফিল্ডার গোলটি করেন সরাসরি ফ্রি–কিক থেকে।

আর ম্যাচের ৫ মিনিটে বধান দ্বিগুণ করেন মুনকি আক্তার। এরপরও একাধিক আক্রমণ করে বাংলাদেশ। তবে নিশানা ভেদ করতে পারেনি। ম্যাচের ৩৭ মিনিটে তৃতীয় গোলের দেখা পায় স্বাগতিকরা। ম্যাচে নিজের প্রথম গোলের দেখা পান সাগরিকা।

বিরতি থেকে ফিরে ৪৮ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন মুনকি। ৪৯ মিনিটে শান্তি মার্ডির লম্বা ক্রসে পা ছুঁয়ে বল জালে পাঠান সিনহা। এরপর ম্যাচের ৫২ ও ৫৮ মিনিটে গোলে করে হ্যাটট্রিক পূর্ণ করেন সাগরিকা। 

এরপর বাংলাদেশকে বেশ কিছু সময় আটকে রাখে শ্রীলঙ্কা। তবে ম্যাচের ৮৫ মিনিটে গোল করে ব্যবধান ৮-০ করেন রূপা আক্তার। ৯০ মিনিটের পর সান্ত্বনার গোলের দেখা পায় শ্রীলঙ্কা। বাংলাদেশের রক্ষণের দূর্বলতার সুযোগ কাজে লাগান প্রতিপক্ষ ফুটবলার লাইয়ানশিকা। এর পর পরই শান্তি মার্ডি বাংলাদেশকে উপহার দেন নয় নম্বর গোল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status