ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
ইন্দুরকানী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
দিবাকর দত্ত পুলিন, ইন্দুরকানী
প্রকাশ: Thursday, 10 July, 2025, 9:16 PM

ইন্দুরকানী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইন্দুরকানী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

‎পিরোজপুরের ইন্দুরকানীতে দীর্ঘ ১৬ বছর পর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার  (১০ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে মোঃ ফরিদ আহম্মেদ সভাপতি, আঃ রাজ্জাক হাওলাদার সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে এইচ এম ফারুক হোসাইন নির্বাচিত হন। উপজেলার পাচটি ইউনিয়নের মধ্যে চারটি ইউনিয়নের ২৮৪ জন কাউন্সিলর গোপন ভোটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।  

বালিপাড়া ইউনিয়নে বিএনপির দুই গ্রুপের দ্বন্দের কারণে ইউনিয়ন কমিটি না হওয়ায়  এই ইউনিয়নটির কাউন্সিলরদের ভোটাধিকার স্থগিত রাখা হয়।

‎উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ফরিদ আহম্মেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু।

এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক মোঃ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম খান ও সাইদুল ইসলাম কিসমত, এ্যাড আবুল কালাম আকন, শেখ হাসানুল কবির লীন, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি সোহেল মঞ্জু সুমন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু মিয়া প্রমুখ।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status