|
টানা বৃষ্টির পানিতে ডুবে যাচ্ছে ঘের পুকুর রাস্তা ঘাট, ভেসে যাচ্ছে মাছ পোনা জনজীবন অতিষ্ঠ।
নতুন সময় প্রতিনিধি
|
![]() টানা বৃষ্টির পানিতে ডুবে যাচ্ছে ঘের পুকুর রাস্তা ঘাট, ভেসে যাচ্ছে মাছ পোনা জনজীবন অতিষ্ঠ। একই সাথে বিলের পানি বৃদ্ধি পাওয়াতে ভেসে যাচ্ছে পুকুরে ফেলা বিভিন্ন জাতের মছ যেমন, রুই কাতলা সিলভার কাপ বৃগেড পাংগাশ সহ নতুন মাছের পোনা। অন্যদিকে টানা বর্ষায় বিপাকে পড়েছে খেটে-খাওয়া দিনমজুর সহ সাধারণ মানুষ। সরজমিনে দেখা যায় বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নে বর্তমানে প্রধান আয়ের উৎস হচ্ছে মাছের ঘের বা মাছের চাষাবাদ। যেখানে ছোট-বড় মিলিয়ে প্রায় শতাধিক মাছের ঘের রয়েছে। অন্যদিকে সাতলা ইউনিয়নের প্রায় প্রতিটি বাড়িতে রয়েছে নিজস্ব মাছের পুকুর। এসব পুকুরেও ছাড়া হয়েছে দেশীয় নানা প্রকার মাছের পোনা। এ-সকল মাছ বা মাছের পোনা পুকুরের পাড় ডুবে বেরিয়ে যাচ্ছে। কোনভাবেই আটকানো যাচ্ছেনা মাছ। এমনটা জানালেন মৎস্য চাষীদের একজন সাবেক ইউপি সদস্য মোঃ এনামুল হাওলাদার। তিনি আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন গত কয়েক বছর ধরে আমরা এসব ঘেরে বা পুকুরে মাছের চাষাবাদ করছি, কিন্তু কখনো এ-তো পানি বৃদ্ধি পায়নি আর আমাদের এলাকার ঘের পুকুরের মাছের পোনা কখনো ভেসেও যায়নি। তবে এবার টানা দশদিনের বৃষ্টির কারনে অনেক পানি বৃদ্ধি পেয়েছে। যে-কারণে এবার বহু ঘের পুকুর ডুবে মাছ বেরিয়ে যাওয়ার আশংকা রয়েছে বলে জানিয়েছেন তিনি। এদিকে টানা বর্ষার কারনে বেশি সমস্যার সম্মুখীন হয়েছেন এলাকার খেটে খাওয়া দিনমজুর হিসেবে জাহারা রয়েছেন। এদের সাথে কথা হল ভ্যান চালক দিলু হাওলাদার বলেন। জমি খেতে কাজ নই তাই সংসার চালাতে ভ্যান গাড়ি চালিয়ে আমার সংসার চলে, তাও আজ কদিনের বৃষ্টিতে বেরুতে পারছিনা কীভাবে আমরা বাজবো প্রশ্ন ছুড়ে দিলেন তিনি। অন্য দিকে ঢাকাগামী এক যাত্রীর সাথে কথাহয় তিনি বলেন গত চারদিন ধরে প্রস্তুতি নিয়েছি ঢাকায় যেতে হবে। কিন্তুু টানা বর্ষার কারনে যেতে পারছিনা তাই আজ ভিজে পুড়েই যাচ্ছি। এমন হাজারো সমস্যার মাঝে চলছে জনজীবন।এর মুলে রয়েছে টানা বর্ষান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
