ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
ঢাকা বরিশাল সড়কের উজিরপুরে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার সহ নিহত-২ জন
এ এইচ অনিক, উজিরপুর
প্রকাশ: Monday, 30 June, 2025, 6:36 PM

ঢাকা বরিশাল সড়কের উজিরপুরে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার সহ নিহত-২ জন

ঢাকা বরিশাল সড়কের উজিরপুরে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার সহ নিহত-২ জন

ঢাকা-বরিশাল মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় ২ জন নিহত হয়। ৩০ জুন রাত ৩ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার সোনারবাংলা এলাকায় মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপাড় ও পথচারীর মৃত্যু হয়েছে। 

সুত্রে জানা যায় মাদার্শী গ্রামের দুলাল হোসেন হাওলাদারের ছেলে পথচারী সবুজ হাওলাদার(৩০) ট্রাকের চাপায় নিহত হন।এছাড়া কুষ্টিয়া জেলা দৌলতপুর উপজেলার বর্গিরচর গ্রামের রতন মিয়ার ছেলে ট্রাকের হেলপার সোহেল(২০) নিহত হন। 

জানা যায় ৩০ জুন রাতে ঢাকার মিরপুর স্টার সিরামিক্স ব্র্যান্ডের টাইল্স নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা করে ঢাকা মেট্রো-ট-২০-০১৮৬ ট্রাকটি উজিরপুর উপজেলার পূর্ব ধামসর সোনার বাংলা স্কুল সংলগ্ন মোল্লা বাড়ীর সামনে পৌঁছলে চাপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা বরিশাল অভিমুখী আম ভর্তি ঢাকা মেট্রো-ড-১৪-৮৫৩৬ ট্রাকের ঘাতক চালক বেপরোয়া গতিতে আসিয়া টাইল্স বোঝাইকৃত ঢাকা মেট্রো-ট-২০-০১৮৬ ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। 

এতে আমবোঝাই ঢাকা মেট্রো-ড-১৪-৮৫৩৬ ট্রাকের সামনের অংশের সম্পূর্ণ ভেঙ্গে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই হেলপার সোহেল মৃত্যুবরণ করে। এসময় ঘাতক ঐ ট্রাকের চালক কৌশলে পালিয়ে যায়। অপরদিকে টাইল্স বোঝাইকৃত ঢাকা মেট্রো-ট-২০-০১৮৬ ট্রাকের চালক হেলপার এরা দুজনও পালিয়ে যায়। 

এদিকে পথচারী সবুজ হাওলাদার গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাঃ আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরন করেন। কিছুক্ষণ পরে সে মারা যান। উক্ত সড়ক দুর্ঘটনায় গৌরনদী হাইওয়ে থানা পুলিশ,উজিরপুর মডেল থানা পুলিশ ও উজিরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। 

এদিকে ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আর কত মানুষের প্রান ঝড়বে প্রশ্ন জনমনে? অচিরেই সড়ক দুর্ঘটনা রোধে প্রশাসনকে আরো কঠোর নজরদারি রাখার দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন উজিরপুরবাসী। 

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম আমাদের প্রতিনিধিকে জানান সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই মারা যান। আরেক জন বরিশাল সেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে বলে জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status