|
এবার বিপিএলে আসছে নোয়াখালী
নতুন সময় ডেস্ক
|
![]() এবার বিপিএলে আসছে নোয়াখালী বিপিএলে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আবেদন জমা দিয়েছে নোয়াখালী রয়্যালস। গত ২৪ জুন ফ্র্যাঞ্চাইজিটির সত্ত্বাধিকারের অনুমতি চেয়ে বিসিবির কাছে আবেদন করেছে শায়ান'স গ্লোবাল নামের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। সোমবার (৩০ জুন) বিসিবির সভায় বিপিএলে নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তার আগেই আলোড়ন ফেলে দিয়েছে সায়ান'স গ্লোবাল নামের প্রতিষ্ঠান। আগামী বিপিএলে নোয়াখালী থেকে দল কেনার জন্য বেশ ভালোভাবেই মাঠে নেমেছে প্রতিষ্ঠানটি। গত ২৪ জুন বিসিবি সভাপতি বরাবর দেওয়া এক চিঠিতে সায়ান'স গ্লোবাল জানায়, বিপিএলে দল নেওয়ার পাশাপাশি নোয়াখালী অঞ্চলে ক্রিকেটের উন্নয়নে কাজ করতে চায় তারা। এছাড়া, বিপিএলের সকল প্রক্রিয়া মেনে অংশ হওয়ার আবেদন জানিয়েছে তারা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ময়মনসিংহে চাঁদা না পেয়ে ড্রেজার লুট: দুই শতাধিক দুর্বৃত্তের ‘ফিল্মি স্টাইলে’ হামলা
ড্যাজেল মোবাইল শপের মালিক দিদারের বিরুদ্ধে অর্থপাচার–চোরাচালান অনুসন্ধানে দুদক
ইতালির যাওয়ার পথে নিখোঁজ মাদারীপুরের যুবক, অবশেষে বাড়িতে এলো নৌকাডুবির খবর
আপোসহীন মমতাময়ী মা বেগম জিয়ার সুস্থতা দেশের জন্য বড় প্রয়োজন: এমপি প্রার্থী বাপ্পী
