|
কোনাবাড়িতে গ্রীনল্যান্ড কারখানায় শ্রমিক পিটিয়ে হত্যার দায়ে গ্রেপ্তার-১
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() কোনাবাড়িতে গ্রীনল্যান্ড কারখানায় শ্রমিক পিটিয়ে হত্যার দায়ে গ্রেপ্তার-১ এ ঘটনায় শনিবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কারখানার সামনে বিক্ষোভ করেন শ্রমিকরা। তারা দেষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মা মোছাঃ খোদেজা খাতুন কারখানার সামনে ছেলের হত্যার বিচার দাবিতে আহাজারি করেন। ঘটনাটির কিছু ভিডিও ফুটেজ সাংবাদিকদের হাতে এসেছে, যেখানে দেখা যায় হৃদয়কে একটি কক্ষে জীবিত অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে। পরে ওই কক্ষের ভিতর ও বাহিরে তার ওপর নির্যাতনের চিত্রও দেখা যায়। পরবর্তীতে হৃদয়ের লাশ একটি অ্যাম্বুলেন্সে করে কারখানা থেকে সরিয়ে নেওয়া হয়। এ বিষয়ে কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মুঠোফোনের হোয়াটসএ্যাপ কলে নতুন সময়কে জানান, নিহত শ্রমিক ম্যাকানিকেল মিস্ত্রী স্থায়ী শ্রমিক ছিলেন না। প্রয়োজনে ডাকলে সাড়া দিতেন। তবে ঘটনার দিন রাতে কেন কিভাবে কারখানার অভ্যন্তরে ঢুকেছিলেন তা দৃশ্যমান নয়, সিসিটিভি ফুটেজে অন্যান্য স্টাফরা তাকে পেটাচ্ছেন। নিহতের পরিবারের মামলা মূলে টাঙ্গাইলের ধনবাড়ির হাসান মাহমুদ মিঠুন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলমান জানান তিনি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
