ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
গাজীপুরে চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির বিক্ষোভ
মো. মাসুদ রানা, গাজীপুর
প্রকাশ: Monday, 30 June, 2025, 5:07 PM

গাজীপুরে চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির বিক্ষোভ

গাজীপুরে চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির বিক্ষোভ

“সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার দুপুরে বাংলাদেশ চর্তুথ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি, গাজীপুর জেলা শাখা বিক্ষোভ মিছিল করেছে। 

সমিতির গাজীপুর জেলা শাখা সভাপতি মোমিন উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি গাজীপুর জেলা প্রশাসক কার্যালয় এলাকা প্রদক্ষিণ শেষে ‘রাজবাড়ি’ প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। 

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ, গাজীপুর জেলা শাখার সভাপতি মো. সালাহ উদ্দিন শেখ, চর্তুথ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি, গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সমন্বয় পরিষদের সিনিয়র সহসভাপতি মো. জিয়াউল হক প্রমুখ। 

পরে উভয় সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status