|
পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
মো: সবুজ ইসলাম, রাণীশংকৈল
|
![]() পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার সোমবার (৩০ জুন) দুপুরে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের পূর্ব বনগাঁও এলাকার ধুপপুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন কৃষক মাঠে কাজে যাওয়ার সময় পুকুরের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত লাশটি দেখতে পায় ।পরে তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশসহ সিআইডি টিম দুপুরে মরদেহটি উদ্ধার করে। এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা.আরশেদুল হক জানান, অর্ধগলিত অজ্ঞাত লাশের পরিচয়ের শনাক্তের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দেশ বদলায়, মানুষ বদলায়,তবুও বদলায় না ৮০-তে পা রাখা ছাহেরা বেগমের দুঃখভাগ্য
শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত
শেরপুরে গণমাধ্যম সপ্তাহে ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে র্যালি ও আলোচনা সভা
ফুলবাড়ীতে উন্নত ভুট্টা বীজে বাম্পার ফলন কৃষকের মুখে হাসি
