ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
উজিরপুরের কালিহাতা সহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত
এ এইচ অনিক, উজিরপুর
প্রকাশ: Monday, 30 June, 2025, 2:13 PM

উজিরপুরের কালিহাতা সহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত

উজিরপুরের কালিহাতা সহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত

বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নর কালিহাতা গ্রামে স্কুল,মসজিদ,মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে  কৃষক দলের উদ্যোগে নারিকেলের চাড়াগাছ রোপণ করা হয়েছে। 

৩০ জুন বেলা ১১ টার দিকে দেশব্যাপী বৃক্ষে রোপণ কর্মসূচির অংশ হিসেবে উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির এর নের্তৃত্বে কালিহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়,কালিহাতা মাহমুদিয়া আলিম মাদ্রাসা ও কালিহাতা নতুন বাড়ি জামে মসজিদের মাঠে ফলজ নারিকেল চাড়া গাছ রোপণ করা হয়। 

এসময়   অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ,বামরাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও প্রভাষক আঃ হালিম হাওলাদার, বামরাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান শাহিন সিকদার,বামরাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মেহেদী হাসান ডিটু,কালিহাতা মাহমুদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুখতার হোসাইন,কালিহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম সুমন, প্রবীন বিএনপি নেতা মোঃ ফারক হোসেন কলম মোল্লা,কালিহাতা ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহেব আলী মৃধা,বামরাইল ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ কবির হোসেন। 

এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষিকা,কর্মচারী ও শিক্ষার্থীরাসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এদিকে কৃষক দলের এ মহোতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কালিহাতাবাসী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status