|
তাড়াশে বকেয়া বিল পরিশোধ করতে গ্রামগুলোতে চলছে মাইকিং
সাব্বির মির্জা, তাড়াশ
|
![]() তাড়াশে বকেয়া বিল পরিশোধ করতে গ্রামগুলোতে চলছে মাইকিং তাড়াশ পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিস সূত্রে জানা গেছে, শতভাগ বিদ্যুতের আওতায় থাকা উপজেলার ৮ ইউনিয়ন ও ১টি পৌরসভায় গ্রাহক আছেন ৬৮ হাজার। কিন্তু গত বছর উপজেলা সদরসহ বিভিন্ন গ্রামের গ্রাহকেরা প্রায় ৭ কোটি টাকা বিদ্যুৎ বিল পরিশোধ না করে বকেয়া রেখেছেন। এদিকে বিপুল অঙ্কের ওই বকেয়া বিল তুলতে তাড়াশ পৌর শহরসহ বিভিন্ন স্থানে সতর্কতামূলক মাইকিং শুরু করেছেন তারা। এতে বলা হচ্ছে, ১০ কার্যদিবসের মধ্যে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করলে বিল বকেয়া রাখার দায়ে গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার মো.শামসুজ্জামান জানান, সারা বছর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার পরও গ্রাহকেরা বিদ্যুৎ বিল বকেয়া রাখায় বিষয়টি দুঃখজনক। তাই বিদ্যুৎ বিল বকেয়া রাখা গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে সতর্কতামূলক মাইকিং করা হচ্ছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত
দেশ বদলায়, মানুষ বদলায়,তবুও বদলায় না ৮০-তে পা রাখা ছাহেরা বেগমের দুঃখভাগ্য
শেরপুরে গণমাধ্যম সপ্তাহে ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে র্যালি ও আলোচনা সভা
ফুলবাড়ীতে উন্নত ভুট্টা বীজে বাম্পার ফলন কৃষকের মুখে হাসি
