তাড়াশে নেশার টাকা না পেয়ে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ
সাব্বির মির্জা, তাড়াশ
প্রকাশ: Wednesday, 25 June, 2025, 1:38 PM
তাড়াশে নেশার টাকা না পেয়ে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ
সিরাজগঞ্জের তাড়াশে মাদক সেবনের টাকা দাবি করে গৃহবধূকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।
এ ঘটনায় মঙ্গলবার ( ২৪ জুন) রাতে ওই গৃহবধূ বাদী হয়ে স্বামী মো. কবির হোসেন (৩০). পিতা মো. আনোয়ার হোসেন সর্ব সাং- পংরোহালী তাকে আসামি করে তাড়াশ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নওগাঁ ইউনিয়নের পংরোহালী গ্রামের কবির হোসেন তার স্ত্রী শারমিন আক্তার কাছে নেশার জন্য টাকা চেয়ে না পেয়ে তাকে শারীরিক নির্যাতন করে গুরুতর আহত করেন।
ভুক্তভোগী গৃহবধ মোছা শারমিন আক্তার জানান, বিয়ের পর থেকেই আমার স্বামী কারণে অকারণে নেশার টাকার জন্য আমাকে মারধর করতো। আমি নিজে স্বাবলম্বী হওয়ার জন্য কোনো কাজ করতে চাইলে তাতেও সে বাঁধা দিতো। মঙ্গলবার সন্ধ্যার সময় আবারও নেশার টাকার জন্য আমাকে মারধর করে। পরে আমার চিৎকারের কথা শুনে বাড়ির পাশের লোকজন ছুটে এসে আমাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে।
এ ব্যাপারে অভিযুক্ত স্বামী কবির হোসেন নেশার টাকা চাওয়ার কথা আস্বীকার করে বলেন, আমার কথা না শোনার কারণে তাকে মারধর করা হয়েছে।
এ ঘটনায় মোছা শারমিন আক্তার মঙ্গলবার (২৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে তাড়াশ থানায় লিখিত অভিযোগ করেছেন।
এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।