ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
আমাকে বলছিল, 'টাকা দিলে জানাবে দুর্নীতি করিনি' : দুদক নিয়ে ডা. মিতুর পোস্ট
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 25 June, 2025, 12:54 PM

আমাকে বলছিল, 'টাকা দিলে জানাবে দুর্নীতি করিনি' : দুদক নিয়ে ডা. মিতুর পোস্ট

আমাকে বলছিল, 'টাকা দিলে জানাবে দুর্নীতি করিনি' : দুদক নিয়ে ডা. মিতুর পোস্ট

জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)-এর যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা মিতু বলেছেন, হাস্যকর এবং ইমম্যাচিউর প্রেস রিলিজ দিছে দুদক। আমাকেও বলছিল টাকা দিলে ভ্যারিফাইড পেইজ থেকে প্রেস রিলিজ দিয়ে জানাবে যে আমি দুর্নীতি করি নাই।

গতকাল মঙ্গলবার (২৫ জুন) সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের পেজ থেকে প্রদানকৃত এক পোস্টে এসব কথা উল্লেখ করেন তিনি।

ডা. মাহমুদা মিতু ওই পোস্টে উল্লেখ করেন, ‘প্রেসরিলিজে বলছে উনাদের কেউ জড়িত না।

দুদক কিভাবে বুঝল এই ঘুষ চাওয়ার সঙ্গে উনাদের কর্মকর্তাদের সম্পর্ক নাই? উনারা এক ঘণ্টার মধ্যে সব কর্মকর্তার ব্যাপারে শিওর হলো? এটা বলতে পারত- কোনো কর্মকর্তা জড়িত কিনা খতিয়ে দেখা হবে! নিজদের সাধু সাজাতে, দুদকের মান বাঁচাতে খুবই কাঁচা কাজ হইছে প্রেস রিলিজটা।’

ফেসবুকতিনি আরো লিখেন, ‘আমি ১০০% শিওর এসব ফোন কলের চাঁদাবাজির সঙ্গে দুদক কর্মকর্তাসহ একটা বড় টিম জড়িত। তারা জড়িত না থাকলে কোনোভাবেই আমার ইনফরমেশন তাদের পাওয়ার কথা না। এবং দুদকের পেইজ কন্ট্রোল কে করে দেখা উচিত।

আমাকে বার বার বলছে টাকা দিলে পেইজ থেকে প্রেস রিলিজ দিবে। দুদক চোরাবালির মতো জায়গা ঢুকে নাড়াচাড়া করলে আরো গর্তে ফেলবে, এজন্য সবাই ভয় পায় দুদককে।’
 
মন্তব্যের ঘরে তিনি উল্লেখ করেন, ‘মজার একটা বিষয়- দুদকে কোনো সাধারণ মানুষ ঢুকতে পারে না। এর চেয়ে থানায় এসপির সঙ্গে দেখা করা সহজ। আপনার বিরুদ্ধে অভিযোগ থাকলেও আত্মপক্ষ সমর্থন করা বা কিছু বলা যায় না। উনারা না বলা পর্যন্ত আপনি ঢুকতেও পারবেন না।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status