ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
দেশে গুগল পে-র আনুষ্ঠানিক যাত্রা শুরু, যেসব সুবিধা পাবেন গ্রাহকরা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 25 June, 2025, 10:36 AM
সর্বশেষ আপডেট: Wednesday, 25 June, 2025, 10:45 AM

দেশে গুগল পে-র আনুষ্ঠানিক যাত্রা শুরু, যেসব সুবিধা পাবেন গ্রাহকরা

দেশে গুগল পে-র আনুষ্ঠানিক যাত্রা শুরু, যেসব সুবিধা পাবেন গ্রাহকরা

দেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হলো বিশ্বের অন্যতম প্রযুক্তি জায়ান্ট গুগলের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘গুগল পে’। মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর একটি হোটেলে এক আয়োজনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এ সেবার উদ্বোধন করেন।

সিটি ব্যাংকের উদ্যোগে এবং আন্তর্জাতিক কার্ড ব্র্যান্ড মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় চালু হলো এই ডিজিটাল লেনদেনের নতুন যুগ। সিটি ব্যাংকই দেশের প্রথম ব্যাংক হিসেবে গুগল পে-র সঙ্গে সরাসরি সংযুক্ত হলো।

গুগল পে চালুর ফলে এখন থেকে সিটি ব্যাংকের গ্রাহকরা স্মার্টফোনে ‘গুগল পে’ অ্যাপ ব্যবহার করে আরও দ্রুত, সহজ ও নিরাপদভাবে লেনদেন করতে পারবেন। স্মার্টফোনের মাধ্যমে দেশে কিংবা বিদেশে যেকোনো পয়েন্ট-অফ-সেল (POS) টার্মিনালে ফোন ট্যাপ করেই অর্থ পরিশোধ সম্ভব হবে। এতে আর প্লাস্টিক কার্ড বহনের প্রয়োজন থাকবে না।

প্রথম পর্যায়ে এই সুবিধা সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। লেনদেনের জন্য গুগল ব্যবহারকারীদের কাছ থেকে কোনও ফি নিচ্ছে না।

সুবিধা পেতে গ্রাহকদের একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকতে হবে এবং গুগল প্লে স্টোর থেকে ‘গুগল পে’ অ্যাপটি ডাউনলোড করে সেখানে নিজের সিটি ব্যাংক কার্ডের তথ্য সংযুক্ত করতে হবে। একবার কার্ড সংযুক্ত হয়ে গেলে, গ্রাহকরা দেশের যেকোনো দোকান, রেস্তোরাঁ বা পিওএস টার্মিনালে ফোন ট্যাপ করেই অর্থ পরিশোধ করতে পারবেন।

এই উদ্যোগের মাধ্যমে দেশে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status