ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
আইইবিতে আন্তর্জাতিক নারী প্রকৌশলী দিবস উদযাপন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 24 June, 2025, 10:00 PM

আইইবিতে আন্তর্জাতিক নারী প্রকৌশলী দিবস উদযাপন

আইইবিতে আন্তর্জাতিক নারী প্রকৌশলী দিবস উদযাপন

নারী প্রকৌশলীদের সম্মান, অধিকার ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে রাজধানীতে উদযাপিত হলো ‘আন্তর্জাতিক নারী প্রকৌশলী দিবস-২০২৫’। সোমবার ২৩ জুন, বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)–এর উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের আয়োজনে রমনার শহীদ প্রকৌশলী ভবনে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইইবির প্রেসিডেন্ট এবং রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম বলেন, “নারীরা যাতে কর্মক্ষেত্রে আরও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারেন, সে লক্ষ্যে আইইবিতে ডে কেয়ার ও চাইল্ড কেয়ার কর্নার চালু করা উচিত। উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টার এ বিষয়ে এগিয়ে এলে আমরা সর্বাত্মক সহায়তা করব।”

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে আইইবির সম্মানী সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান বলেন, “নারী প্রকৌশলীরা এখনো কর্মক্ষেত্রে নানা বাধার মুখে পড়েন, হেনস্তার শিকার হন। এসব প্রতিকারের জন্য আইইবিতে একটি হেনস্তাবিরোধী (Anti-Harassment) কমিটি গঠনের প্রস্তাব করছি।”

চ্যাপ্টারের সাধারণ সম্পাদক প্রকৌশলী ইশরাত জাহান বলেন, “নারীর অগ্রযাত্রায় পেশাগত নিরাপত্তা ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা জরুরি। আইইবিকে এর জন্য উদ্যোগ নিতে হবে।”

সভায় চ্যাপ্টারের ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী দিলরুবা ফারজানা বলেন, “২০১৪ সালে যুক্তরাজ্যের উইমেন ইঞ্জিনিয়ারিং সোসাইটি (WES) প্রথম এ দিবসটি উদযাপন শুরু করে, যা ২০১৬ সালে UNESCO-এর স্বীকৃতি পায়। এখন এটি আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে। বাংলাদেশেও এই দিবসটি উদযাপন করতে পেরে আমরা গর্বিত।”

আলোচনা সভায় বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের নারী প্রকৌশলীরা অংশ নেন। অনুষ্ঠান শেষে একটি র‌্যালি বের করা হয়।

সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন প্রকৌশলী দিলরুবা ফারজানা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status