ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
নিজেকে নবী দাবি করায় যুবকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
সাব্বির মির্জা, তাড়াশ
প্রকাশ: Tuesday, 24 June, 2025, 9:27 PM

নিজেকে নবী দাবি করায় যুবকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

নিজেকে নবী দাবি করায় যুবকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সিরাজগঞ্জের সলঙ্গায় নিজেকে আল্লাহর রাসূল দাবি করা মো আরিফ আহমেদ (২৫)  নামে এক যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটককৃত আরিফ আহমেদ তাড়াশ উপজেলা সোলাপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক হোসেনের ছেলে।

মঙ্গলবার  (২৪  জুন) বিকাল সাড়ে ৩ টার দিকে সলঙ্গা থানা এলাকার মাদীনাতুল উলূম মাদ্রাসায় অফিস কক্ষের ভিতরে গিয়ে নিজেকে নবী বলে দাবি করায় এলাকা থেকে ছাত্র ও জনতা ওই যুবককে আটক করে থানায় সোপর্দ করেন।

স্থানীয়রা জানায়, আরিফ আহমেদ মাদ্রাসায় এসে নিজেকে আল্লাহর রাসূল দাবি করায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়। ইসলাম ধর্ম ও নবী আল্লাহ রাসূল কে নিয়ে কটূক্তি করায় আরিফ আহমেদকে উপযুক্ত শাস্তির দাবি জানান এলাকাবাসী।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, নিজেকে নবী দাবি করায় মো আরিফ আহমেদ নামে এক যুবককে আটক করে থানায় সোপর্দ করে কয়েকজন ছাত্রনেতা। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ বিকালে তাকে  আদালতে প্রেরণ করা হয়েছে ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status