ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
দুপুরের খাবার পাবে নাসিরনগর উপজেলার প্রাথমিকের শিক্ষার্থীরা
আব্দুল কাদের সেন্টু, নাসিরনগর
প্রকাশ: Tuesday, 24 June, 2025, 9:19 PM

দুপুরের খাবার পাবে নাসিরনগর উপজেলার প্রাথমিকের শিক্ষার্থীরা

দুপুরের খাবার পাবে নাসিরনগর উপজেলার প্রাথমিকের শিক্ষার্থীরা

দেশের প্রাথমিক শিক্ষায় শিশুদের উপস্থিতি ও মনোযোগ বাড়াতে নতুন করে চালু হতে যাচ্ছে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’ ২০২৫ শিক্ষাবর্ষ থেকে দেশের ৬২ জেলার ১৫০টি নির্বাচিত উপজেলার মধ্যে নাসিরনগর উপজেলায় এই কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এই কর্মসূচি চালুর প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে সংশ্লিষ্ট শিক্ষার্থী ও কর্মকর্তাদের হালনাগাদ তথ্য পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (২২ জুন) প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মোহাম্মদ হারুন-অর-রশীদের সই করা এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। যা বাস্তাবায়ন হলে স্কুলে খাবার পাবে ব্রাহ্মণবাড়িয়া জেলায় নাসিরনগর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা।

এই কর্মসূচির অন্যতম লক্ষ্য হচ্ছে স্কুল চলাকালে শিক্ষার্থীদের মাঝে পুষ্টিসমৃদ্ধ ফর্টিফাইড বিস্কুট, ইউএইটটি মিল্ক, বনরুটি, সিদ্ধ ডিম, কলা ও স্থানীয় মৌসুমি ফল প্রদান করা। সপ্তাহের রোববারে বনরুটি ও সিদ্ধ ডিম, সোমবার বনরুটি ও ইউএইচটি দুধ, মঙ্গলবার বনরুটি ও সিদ্ধ ডিম, বুধবার ফর্টিফাইড বিস্কুট ও কলা বা স্থানীয় মৌসুমি ফল এবং বৃহস্পতিবার বনরুটি ও সিদ্ধ ডিম প্রদান করা হবে।

এই বিষয় নাসিরনগর উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইসহাক মিঞা জানান, স্কুল ফিডিং কর্মসূচি চালুর ফলে দরিদ্র ও সুবিধাবঞ্চিত এলাকার শিশুরা সবচেয়ে বেশি উপকৃত হবে এবং প্রাথমিক শিক্ষায় শিশুদের উপস্থিতি বাড়বে।

নাসিরনগর উপজেলার শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাজমুল হুদা বলেন,এই কর্মসূচি বাস্তবায়ন হলে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে নাসিরনগর উপজেলা আরো এগিয়ে যাবে,এতে করে  কোমলমতি শিশুদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়বে, ঝরে পড়া অনেকাংশে কমবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status