ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
গলাচিপায় দীর্ঘ মাস সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শূন্য প্রার্থীদের বিরাম্বনার শিকার !
মু. জিল্লুর রহমান জুয়েল,, গলাচিপা
প্রকাশ: Tuesday, 24 June, 2025, 7:10 PM

গলাচিপায় দীর্ঘ মাস সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শূন্য প্রার্থীদের বিরাম্বনার শিকার !

গলাচিপায় দীর্ঘ মাস সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শূন্য প্রার্থীদের বিরাম্বনার শিকার !

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় দীর্ঘ মাস সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট শূন্য ; বিচার প্রার্থীদের বিরাম্বনার শিকার হচ্ছেন বলে জানিয়েছেন আদালতে প্রাঙ্গনে দাঁড়িয়ে থাকা বিচার প্রার্থীরা। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত এপ্রিল ২০২৪ সাল থেকে দীর্ঘ ৬ মাস সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট শূন্য থাকায় গলাচিপা ও বিচ্ছিন্ন উপজেলা রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন মামলার বিচার প্রার্থীদের যেন হয়রানি আর বিরাম্বনার শেষ নেই। 

দীর্ঘ ছয় মাস তাদের বিচার প্রার্থনার আদালতের চলমান কালক্রম পরিচালনা করতে পটুয়াখালী জেলা উচ্চ আদালতে যেতে হচ্ছে। এতে করে মধ্য ও নিন্মবিত্তের দূর্দশা যেন নাভিশ্বাসে পরিনিত হয়ে।

রাঙ্গাবালী থেকে আসা এক বিচার প্রার্থী জানান, "আমরা তো গরিব মানুষ ন্যায় বিচারে আশায় গলাচিপায় কোর্টে মামলা করছিলাম প্রায় ৮ থেকে ৯ মাস হইয়্যা গেছে, তার উপরে আবার গলাচিপায় আদালত চলেনা, পটুয়াখালীতে হয়, হাস মুরগী আর সঞ্চয় টাহা লইয়্যা আইছি হ্যাতেও হয় নাই, আবার ধার দেনা কইরা খাইয়া না খাইয়া হেই রাঙ্গাবালী থেইক্যা আশা যাওয়া করতে হয়, আর পারিনা, আগে গলাচিপায় কোন রহম চালাইতাম বলে বির বির করতে থাকেন ঐ বিচার প্রার্থী। এদিকে আদালত পাড়ার চায়ের দোকান গুলো যেন ঝিমিয়ে দিন পার করছেন, দু চার জন বিচার প্রার্থী আইনজীবীদের স্বর না পন্ন হলেও গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালত পাড়ায় প্রাণহীন এক থম থমে পরিবেশ সৃষ্টি হয়েছে। 

গলাচিপার বকুলবাড়িয়া ইউনিয়ন থেকে এক নারীও বৃদ্ধ এসে বলে, আপনাকে আমরা চিনি, আমাগো কষ্টের কথা একটু উপর মহলে কইয়েন
এই কষ্ট আর সহ্য হয়না! কি হয়েছে জানতে চাইলে বলেবন, আগে এই কোর্টে মামলা চালাইতাম এহন পঠ্যুহালি আইয়া যাইয়া মামলা চালাইতে হয়! টাহা পয়সা তো যা',ই হের লগে কত কষ্টো কইরা বাসে আটোতে নদী পার হইয়্যা আয়ন যাওন লাগে! আমাগো গলাচিপায় কি আর আদালত হইবে না? এভাবেই বলছিলেন ভুক্তভোগী বিচার প্রার্থীরা। 

 
এবিষয়ে গলাচিপা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর এ্যাড মোঃ জাহিদুল ইসলাম বলেন, এটা অত্যান্ত দুঃজনক যে, দীর্ঘ ৭ মাস যাবৎ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট শূন্য হয়ে আছে, যার ফলে গলাচিপা, রাঙ্গাবালী ও দশমিনা উপজেলার প্রায় ত্রিশ হাজার জনসাধারণ জরিত রয়েছে। বিজ্ঞ বিচারক শূন্য থাকায় নিন্মবিত্ত মধ্য বিত্তবানদের হয়রানি শেষ পর্যায়ে পৌছাঁলেও কোন সুফল আসেনি, বিচারাধীনের আশায় ঝুলে আছে প্রায় সারে তিন হাজার মামলা। তিনি আরো বলেন, এবিষয়ে আমাদের জেলা বার সভাপতির কাছে বার বার উপস্থাপন করেছি, তার বলেছেন,নতুন মহামান্য বিচারপতি নিয়োগ চুরান্ত হলেই গলাচিপা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (Senior Judicial Magistrate) নিয়োগের চুরান্ত হবে বলে আশ্বস্ত করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status