ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
কিশোরগঞ্জে রেলওয়ে থানার ওসির বিরুদ্ধে হয়রানিসহ উৎকোচ গ্রহণের অভিযোগ
এম এ আজিজ, কিশোরগঞ্জ
প্রকাশ: Tuesday, 24 June, 2025, 6:48 PM

কিশোরগঞ্জে রেলওয়ে থানার ওসির বিরুদ্ধে হয়রানিসহ উৎকোচ গ্রহণের অভিযোগ

কিশোরগঞ্জে রেলওয়ে থানার ওসির বিরুদ্ধে হয়রানিসহ উৎকোচ গ্রহণের অভিযোগ

রেলওয়ের জমিতে গাছ রোপনকে কেন্দ্র করে এক পরিবারকে হয়রানি ও মামলার ভয় দেখিয়ে টাকা নেয়ার অভিযোগ উঠেছে রেলওয়ে থানার ওসির বিরুদ্ধে। কিশোরগঞ্জ রেলওয়ে থানার (জিআরপি) ওসি লিটন মিয়ার বিরুদ্ধে আজ এই অভিযোগ করেন ময়মনসিংহের আঠারবাড়ি উত্তর বনগাঁও এলাকার রতন মিয়া। 

রতন মিয়া জানান, কিশোরগঞ্জ রেলওয়ে থানার আওতাধীন আঠারবাড়ি রেল স্টেশনের নিকটে উত্তর বনগাঁও এলাকায় আমার বসতবাড়ি অবস্থিত। আজ থেকে দশ বছর আগে আমি রেলওয়ের সীমানা থেকে সাত ফুট দূরে নিজের মালিকানাধীন বসত বাড়ির চৌহদ্দিতে দুইটি রেন্ট্রি গাছ রোপন করি। গাছ রোপনের পর উক্ত দশ বছরের মধ্যে রেল কর্তৃপক্ষের কেউ গাছ লাগানো নিয়ে কোন অভিযোগ করেনি। এ অবস্থায় গত ১৭ জুন মঙ্গলবার নতুন ঘর নির্মাণের প্রয়োজনে গাছ দুটি কেটে ফেলি।

পরদিন বুধবার কিশোরগঞ্জ রেলওয়ে থানার দুইজন পুলিশ সদস্য বাড়িতে এসে রেলের জমিতে গাছ কাটার অভিযোগ এনে থানায় যেতে নির্দেশ দেন। সে মোতাবেক পরদিন বৃহস্পতিবার রতন মিয়া তার প্রতিবন্ধি স্ত্রী কমলা খাতুন এবং মেয়ের জামাই দীন ইসলামকে নিয়ে থানায় যান। থানায় যাওয়ার পর  ওসি লিটন মিয়া তাদের বিরুদ্ধে মামলা দায়েরের ভয় দেখিয়ে জেল-জরিমানাসহ বিভিন্ন ধরণের হুমকি ও ভয়-ভীতি প্রদান করেন। এ সময় তাদেরকে পাঁচ ঘন্টা থানায় আটকে রাখা হয়।

রতন মিয়া জানান, থানায় অবস্থানকালীন সময়ে মামলা থেকে অব্যাহতির শর্তে তাদের কাছে প্রাথমিকভাবে দশ হাজার টাকা উৎকোচ দাবী করেন ওসি লিটন মিয়া। কিন্তু রতন মিয়া টাকা দিতে অক্ষমতা প্রকাশ করে অনুনয়-বিনয় করলেও ওসি লিটন মিয়া তাদেরকে জেল হাজতে ঢুকানোর ভয় দেখান। এক পর্যায়ে রতন মিয়ার কাছে থাকা পাঁচ হাজার টাকা জোর পূর্বক আদায় করে পাঁচ ঘন্টা পর তাদেরকে ছেড়ে দেয়া হয়। 

কিন্তু ওসি লিটন মিয়া তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, সম্পূর্ণ কাল্পনিক কাহিনী সৃষ্টি করে তার বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে। 
এ ব্যাপারে ঢাকা বিভাগীয় রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন এর সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান, এ ঘটনা নিয়ে তাঁর কাছে কেউ কোন অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status