|
নতুন টাকা নিয়ে বিড়ম্বনা, যেসব সমস্যায় পড়ছেন গ্রাহকরা
নতুন সময় ডেস্ক
|
![]() নতুন টাকা নিয়ে বিড়ম্বনা, যেসব সমস্যায় পড়ছেন গ্রাহকরা তবে এই নোটের ব্যবহার নিয়ে বিড়াম্বনায় পড়তে হচ্ছে গ্রাহকদের। গ্রাহকরা জানিয়েছেন, এটিএম ও সিআরএম মেশিনে টাকা জমা দিতে পারছেন না তারা। একই অবস্থা মেট্রোরেলের ক্ষেত্রেও। ২০ ও ৫০ টাকার নোট দিয়ে ভেন্ডিং মেশিন থেকে টিকিট কাটা যাচ্ছে না। ব্যাংকাররা বলছেন, এটিএম-এ নতুন নোট ব্যবহার সহজ হলেও সমস্যা হচ্ছে সিআরএম মেশিনে। বিষয়টি নিয়ে কাজ করছেন তারা। এরইমধ্যে যুক্ত করা হয়েছে সিআরএম মেশিন সরবরাহকারী প্রতিষ্ঠানকে। ১০ থেকে ১৫ দিনের মধ্যে সমস্যার সমাধান হবে বলেও আশ্বাস তাদের। ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, টাকা জমা দিতে গেলে মেশিন এক হাজার টাকার নতুন নোট চিনছে না। তবে টাকা তুলতে গেলে কোনো সমস্য হচ্ছে না গ্রাহকের। যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, আমরা অনেকে ভেন্ডরকে বলেছি, ১০-১৫ দিন সময় লাগবে হয়তো। এক সপ্তাহের মধ্যে সমাধানের আশ্বাস দিয়েছেন ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। তিনি বলেন, সিআরএমের ক্ষেত্রে যে সমস্যা হচ্ছে সেজন্য আমরা আমাদের ভেন্ডরকেও যুক্ত করেছি। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে বলেন, এটিএম বা সিআরআম মেশিনের যে সফটওয়্যার তাতে কিন্তু নোটটাকে চেনাতে হয়। অন্যথায় সফটওয়্যার এটাকে শুধু কাগজ হিসেবে গণনা করবে এবং কাগজ সেখানে ইনসার্ট করার কোনো সুযোগ নেই। এ কারণে সে এটাকে বাতিল করবে। কেন্দ্রীয় ব্যাংক জানায়, নতুন নকশার নোট বাজারে আসার পরপরই ঈদের ছুটি ছিল। সেজন্য সমস্যার সমাধানে একটু সময় লাগছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পর্যটন, তথ্যপ্রযুক্তি ও রিয়েল এস্টেট খাতে অপার সম্ভবনাময় অতিথি গ্রুপ
কুড়িগ্রামে অতি উচ্চমাত্রার ক্রিস্টাল মেথ আইস মাদকসহ ১ ব্যক্তি আটক
পাইকগাছায় বিএনপির বিনামূল্যে চক্ষু ক্যাম্পে সেবা নিলেন ৩ হাজার, ৫ শতাধিক রুগীর ছানি অপারেশনের ব্যবস্থা
কয়রা-পাইকগাছার উন্নয়নে ৩ কোটি টাকার বরাদ্দ দেয়ার মাঝে সীমাবদ্ধ নয়, এ অঞ্চলে সর্বাধিক বরাদ্দ দেয়ার অঙ্গিকার
