ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৪ জুলাই ২০২৬ ২০ আষাঢ় ১৪৩৩
গলাচিপায় টানা বৈরী আবহাওয়া আর বৃষ্টির কারনে জনজীবন বিপর্যয় !
মু. জিল্লুর রহমান জুয়েল,পটুয়াখালী
প্রকাশ: Wednesday, 18 June, 2025, 5:26 PM

গলাচিপায় টানা বৈরী আবহাওয়া আর বৃষ্টির কারনে জনজীবন বিপর্যয় !

গলাচিপায় টানা বৈরী আবহাওয়া আর বৃষ্টির কারনে জনজীবন বিপর্যয় !

দেশের চলমান আবহাওয়া আর টানা বৃষ্টির কারণে পটুয়াখালী জেলা সহ বিভিন্ন উপকূলীয় এলাকার জনসাধারণ বিপর্যয় হয়ে পরেছে। নদ- নদী, খাল বিল যেন কোণায় কোণায় পানিতে থৈয় থৈয় করছে। খেটে খাওয়া দিনমজুরি শ্রমিকদের মাঝে দেখা দিয়ে দৈনিক কাজ কর্মের অভাব। 


জীবিকার তাগিদে ঘর ছেড়ে বাহিরে বের হলেও মিল ছেনা কাঙ্ক্ষিত কাজ। ফলে দারিদ্রতার ছাপ'ও যেনো সাথে বন্ধু হয়ে আছে। অটোরিকশা চালক জহিরুল জানান, একটানা তিন চার দিন বৃষ্টির কারনে কোন যাত্রী ঘর থেকে বেড় হচ্ছে না, ফলে সারাদিন এক'ই জায়গায় বসে থাকি, দু ুএকজন যাত্রী পেলেও নির্ধারিত ভাড়া দিতেও রাজি হয়না, ঘরে মা, স্ত্রী, ছোট ছোট ভাইকে নিয়ে কষ্টে আছি।

এদিকে দেখা যায় গলাচিপা উপজেলার শহর গুলোর দোকান পাট খোলা থাকলেও নেই কোন কেনা বেচা। চা'য়ের টেবিলে প্রতিদিন চায়ের কাপে টুনটুনি শব্দ থাকলেও চুলো জ্বল্লেও তেমন বেচা কেনা নেই বলে জানালেন বাজারের অতি পুরোনো এবং ঐতিহ্যবাহী চায়ের দোকানদার মিন্টু। সবজির বাজারের বর্ষাকালীন সবজির উৎপাদন থাকলেও নেই কোন ক্রেতা। উপজেলা সরকারি হাসপাতালে তুলনা হারে রোগীদের চাপ থাকলেও বৈরী আবহাওয়ার কারনে বিভিন্ন রোগীদের প্যাথলজি বা ডায়াগনস্টিক সেন্টারগুলোতেও তেমন চাপ লক্ষ করা যায়নি। সরকারি প্রতিষ্ঠানে স্বাভাবিক কাজকর্ম চল্লেও বেসরকারি প্রতিষ্ঠান অফিস গুলো বৃষ্টি উপেক্ষা করে চালিয়ে যাচ্ছেন প্রতিদিনের কাজকর্ম। 

ঈদুল আজহা এর সরকারি ছুটি থাকায় স্কুল কলেজ মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এ বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে শিক্ষার্থীরা।

পটুয়াখালীর আবহাওয়া অধিদপ্তরের সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় গলাচিপা উপজেলা ৫২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়াও আরো দু একদিন এ বৈরী আবহাওয়া হতে থেমে থেমে ভারী বৃষ্টি পাতের সম্ভবনা রয়েছে। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status