|
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় একক অভিনয়ে কুড়িগ্রামের রাদ প্রথম
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় একক অভিনয়ে কুড়িগ্রামের রাদ প্রথম আজ ২ জুন সোমবার ঢাকায় অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় রংপুর বিভাগ থেকে প্রথম স্থান লাভ করে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আব্দুল্লাহ রাদ রাজু । আব্দুল্লাহ রাদ বিন রাজু কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের হরিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। রাজু আহম্মেদ এবং নূরী আক্তার এর প্রথম সন্তান রাদ। শুধু স্কুল নয় এলাকার গর্ব হয়ে উঠেছে রাদ। আব্দুল্লাহ রাদ ইতোপূর্বে স্কুল, ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহন করে প্রথম স্থান অর্জন করে। সর্বশেষ জাতীয় পর্যায়ে সে প্রথম স্থান অধিকার করে। রাদের বাবা-মা বলেন, ‘সন্তানের সফলতা প্রত্যেক বাবা-মায়ের কাছে গর্বের বিষয়।’ আব্দুল্লাহ রাদ বড় হয়ে ছোট দাদা-দাদির মত ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায়। হরিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষিকা শরিফা বেগম বলেন, তার এ অর্জন আমাদের বিদ্যালয়ের জন্য গর্বের। রাদের সাফল্যের পেছনে তার বাবা-মায়ের অবদান সবচেয়ে বেশি। আমরা চাই তার শিক্ষা জীবন আরো উন্নত হোক। কুড়িগ্রাম সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন আব্দুল্লাহ রাদ জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করায় অভিনন্দন জানিয়েছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অবহেলিত মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত পাইকগাছার কাটীপাড়া মাধ্যমিক বিদ্যালয়, ভবনের অভাবে বারান্দা ও টিনের ছাউনিতে চলছে ক্লাস
যে কারণে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি
পুরুষ ফুটবলাররা কেন এমন অন্তর্বাস পরে খেলেন
আলফাডাঙ্গায় চাঞ্চল্যকর সুমন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি কবির শেখ নারায়নগঞ্জ থেক গ্রেপ্তার
