|
সকালে ঢাকায় নেমে বিকালেই অনুশীলনে হাজির হামজা
নতুন সময় ডেস্ক
|
![]() সকালে ঢাকায় নেমে বিকালেই অনুশীলনে হাজির হামজা সকালে ঢাকায় নেমে দুপুরে হোটেলে কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে বিকাল পাঁচটায় জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করতে আসেন হামজা। জাতীয় স্টেডিয়ামে হামজার এইটাই প্রথম অনুশীলন। গতকালের মতো আজও কোচ হ্যাভিয়ের কাবরেরা ক্লোজড ডোর করেছে। তাই গণমাধ্যমের সেখানে উপস্থিতি নেই। তবে দলের বাইরে ফেডারেশনের কয়েকজন কর্মকর্তা ও স্টেডিয়াম সংশ্লিষ্ট অনেকে ছিলেন অনুশীলনের সময়। ইতিমধ্যে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে হামজার। তবে দেশের মাটিতে এখনও খেলা হয়নি এই প্রবাসী ফুটবলারের। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে দেশের মাঠে প্রথমবারের মতো খেলতে দেখা যাবে হামজাকে। বাংলাদেশ জাতীয় ফুটবল দল ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের জন্য ৩০ মে ক্যাম্প শুরু হয়। সেদিন ২৬ জনের মধ্যে ২৪ জন রিপোর্ট করেছেন। আজ সকালে ইংল্যান্ড থেকে হামজা ক্যাম্পে যোগ দিয়েছেন। পরশু দিন সকালে কানাডা থেকে আসবেন সামিত সোম। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় চাঞ্চল্যকর সুমন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি কবির শেখ নারায়নগঞ্জ থেক গ্রেপ্তার
যে কারণে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি
অবহেলিত মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত পাইকগাছার কাটীপাড়া মাধ্যমিক বিদ্যালয়, ভবনের অভাবে বারান্দা ও টিনের ছাউনিতে চলছে ক্লাস
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্যসহ চারজনকে কুপিয়ে জখম
