|
ঈদের দিন বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা জেনে নিন
নতুন সময় প্রতিবেদক
|
![]() ঈদের দিন বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা জেনে নিন জানা যাক এটির উৎপত্তি হয়েছে কোথা থেকে: আরব সাগর থেকে ভারত মহাসাগর দিয়ে বঙ্গপোসাগর হয়ে আমাদের দেশের উত্তর পশ্চিমাঞ্চল দিয়ে, রংপুর এবং রাজশাহী বিভাগ দিয়ে প্রথমেই এটি আধিপত্য বিস্তার করে। লঘুচাপ যেটি ছিলো সেটি নিম্নচাপে পরিণত হয়ে সারাদেশে ছড়িয়ে পড়ে। যদিও প্রথমে রংপুর এবং রাজশাহী বিভাগে এর আধিপত্য ছিলো, কিন্তু এখন ঢাকা এবং ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জেলায় বেশ আধিপত্য রয়েছে। এবং আজ পর্যন্ত এটি থাকবে। এবং আগামী ৪-৫ দিন এটি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। সর্বোচ্চ ৭-১০ মিলিমিটার বৃষ্টিপাত হবে। এবং ধীরে ধীরে এই নিম্নচাপটি শেষ হয়ে যাবে। সবকিছু মিলিয়ে বলা যায়, গত ৫ দিনে যে টানা বৃষ্টিপাত হয়েছে, তা অনেকখানি কমে যাবে আগামী ৫ দিনের মধ্যে, এবং ঈদের আগে একটি ভালো আবহাওয়া পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
দুধকুমারের পানি বাড়ায় প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা
