ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ক্যাফে লিও’র নতুন প্রিমিয়াম আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 1 June, 2025, 6:37 PM

ক্যাফে লিও’র নতুন প্রিমিয়াম আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন

ক্যাফে লিও’র নতুন প্রিমিয়াম আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন

বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টারসের গ্রাউন্ড ফ্লোরে রবিবার ১ জুন, আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে অত্যাধুনিক ও প্রিমিয়াম ক্যাফে ‘ক্যাফে লিও’।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বসুন্ধরা চক্ষু হাসপাতালের ঠিক বিপরীত পাশে অবস্থিত দৃষ্টিনন্দন ও নান্দনিক ইন্টেরিয়র ডিজাইন, সুবিশাল পার্কিং, আরামদায়ক পরিবেশের সঙ্গে ক্যাফে লিও-তে থাকছে প্রিমিয়াম মানের কফি, রিফ্রেশিং কোল্ড ড্রিঙ্কস, মুখরোচক স্ন্যাকস এবং স্বাস্থ্যসম্মত খাবারের মেলবন্ধন যা আপনাকে নিমন্ত্রণ জানায় এক অভিজাত খাদ্য ও কফি-ভ্রমণের।

ক্যাফে লিও বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাসরত ও অতিথিদের জন্য উন্মুক্ত এবং সকলকে আমন্ত্রণ জানানো হচ্ছে এই নতুন অভিজ্ঞতা উপভোগ করতে।

ক্যাফে লিও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান ও বসুন্ধরা গ্রুপের পরিচালক ইয়াশা সোবহান। এছাড়াও উপস্থিত ছিলেন গ্রুপের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

বসুন্ধরা গ্রুপ-এর পরিচালক ইয়াশা সোবহান ক্যাফে সম্পর্কে তার ব্যক্তিগত অনুভূতি ও ভবিষ্যৎ প্রত্যাশা তুলে ধরেন।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘ক্যাফে লিও শুধুমাত্র একটি ক্যাফে নয়—এটি একটি পরিবেশ যেখানে মানুষ স্বাস্থ্যসম্মত টেস্টি খাবার উপভোগ এর সঙ্গে সুন্দর সময় কাটাতে পারবেন। আমাদের ক্যাফের নান্দনিক পরিবেশ, সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত খাবার আপনার মুহূর্তকে করে তুলবে আভিজাত্যময়। আমরা চেষ্টা করেছি এমন একটি জায়গা তৈরি করতে, যেখানে মানুষ স্বস্তিতে বসে গল্প করবে, ভালোবাসায় গড়বে নতুন স্মৃতি।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status